সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৩

আইপিএল ছেড়ে দিচ্ছেন প্রীতি

আইপিএল ছেড়ে দিচ্ছেন প্রীতি

বিনোদন ডেস্ক: ইন্ডিয়ান প্রিমিয়ার লীগের (আইপিএল) এবারের রানারআপ কিংস ইলেভেন পাঞ্জাবের অংশীদারিত্ব ত্যাগ করতে চলেছেন প্রীতি জিনতা। প্রাক্তন প্রেমিক নেস ওয়াদিয়ার সঙ্গে আর কাদা ছোড়াছুড়িতে যেতে চান না তিনি। তাই আইনি ঝামেলার বাইরে নিজেদের মধ্যে বোঝাপড়া করেই ব্যাপারটা মিটিয়ে নেওয়ার চেষ্টা করছেন দু’পক্ষ৷

প্রীতি ও নেস দু’জনই বর্তমানে কিংস ইলেভেন পাঞ্জাবের ২৩ শতাংশের স্বত্বাধিকারী৷ ঝামেলা মিটমাট করতে প্রীতি তার ২৩ শতাংশের স্বত্বাধিকার নেসকে দিয়ে দেবেন৷ দলের স্বত্ব ছেড়ে দিয়েই সমস্যা মেটাতে চান তিনি৷ নেসের বিরুদ্ধে শ্লীলতাহানির যে অভিযোগ প্রীতি এনেছেন তা ক্রমশ দুর্বল হচ্ছে। তদন্তে নেমে মুম্বাইয়ের মেরিন ড্রাইভ পুলিশ এখনও শ্লীলতাহানির কোনও প্রমাণ পায়নি। বলিউড তারকারাও প্রীতির পাশে সেভাবে দাঁড়াচ্ছেন না।

এদিকে প্রাক্তন প্রেমিক নেস ওয়াদিয়ার বিরুদ্ধে প্রীতি জিনতার শ্লীলতাহানির অভিযোগের পর বেরিয়ে এলো ত্রিকোণ প্রেমের গল্প। জানা গেছে, বলিউড অভিনেত্রী লিসা হেডনের সঙ্গে নেসের ঘনিষ্ঠতা নিয়ে প্রীতি বেশ কিচুদিন ধরেই ক্ষুব্ধ ছিলেন। এ তথ্য মানছেন তার ঘনিষ্ঠ লোকেরাও। নেস-লিসার প্রেমের সম্পর্কের কথা জানাজানি হওয়ার পর একাধিকবার প্রকাশ্যে প্রাক্তন প্রেমিকের সঙ্গে বাদানুবাদে জড়িয়েছেন প্রীতি, এমনকি তাদের মধ্যে হাতাহাতিও হয়৷ এই প্রেমের সঙ্গে মাফিয়া ডনের যোগসূত্রও পাওয়া যাচ্ছে। ওয়াদিয়ার বাবা জানান, প্রীতির শ্লীলতাহানির মিথ্যা অভিযোগের পরই তাদের পরিবারের সদস্যদের হুমকি দিচ্ছে আন্ডারওয়ার্ল্ডের এক ডন।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026