সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ১২:১২

আজ হিন্দু ধর্মাবলম্বীদের রথযাত্রা উৎসব

আজ হিন্দু ধর্মাবলম্বীদের রথযাত্রা উৎসব

নিউজ ডেস্ক: সনাতন ধর্মাবলম্বীদের ঐতিহ্যবাহী ধর্মীয় উৎসব শ্রীশ্রী জগন্নাথদেবের রথযাত্রা আজ রোববার শুরু হচ্ছে। চলবে টানা নয়দিন। নয় দিনের দিন পালন করা হবে উল্টো (ফিরতি) রথযাত্রা। প্রতিবছর আষাঢ় মাসের শুক্ল পক্ষরে দ্বিতীয়া তিথিতে পালন করা হয় রথযাত্রা উৎসব।

কথিত আছে, এ তিথিতে শ্রীশ্রী জগন্নাথ, তার ভাই শ্রীশ্রী বলভদ্র (বলরাম) ও বোন শ্রীশ্রী সুভদ্রাকে সাথে নিয়ে পুরীধামের মন্দির থেকে গুন্ডিচা মন্দিরে যান। গুন্ডিচা মন্দিরে নয়দিন অবস্থান করে আবার পুরীধামে ফিরে আসেন। পুরীধামের শ্রীশ্রী জগন্নাথদেবের রথযাত্রার মাধ্যমেই যুগ যুগ ধরে চলছে রথযাত্রা উৎসব। এরই ধারাবাহিকতায় সারা বিশ্বেই সনাতন ধর্মাবলম্বীরা পালন করে আসছে রথযাত্রা উৎসব। রথযাত্রা উপলক্ষ আজ থেকে বিভিন্ন স্থানে ধর্মীয় অনুষ্ঠানের পাশাপাশি বসবে ঐতিহ্যবাহী রথমেলা।

নগরীর রিকাবীবাজারে অন্যান্য বারের মত এবারও রথ মেলার আয়োজন করা হয়েছে। দুপুরের পর নগরীর বিভিন্ন মন্দির থেকে শ্রীশ্রী জগন্নাথ দেব, শ্রীশ্রী বলভদ্র ও শ্রীশ্রী সুভদ্রা দেবীকে বহনকারী রথ টেনে আনা হবে মেলা প্রাঙ্গণে। ভক্ত শুভানুধ্যায়ীরা সেখানে (রিকাবীবাজার রথের মিলনাস্থলে) পূজা অর্চনায় অংশ নেবেন। পূজা অর্চনায় পূণ্যার্থীরা দেবদেবীকে প্রণাম নিবেদনের পাশাপাশি বিশ্বশামিত্ম কামনায় সমবেত হবেন। সন্ধ্যায় রথ ফিরিয়ে নেয়া হবে যার যার মন্দিরে।

রথযাত্রা উপলক্ষে ভক্ত-পূণ্যার্থীদের নিরাপত্তা বিধানে বিশেষ ব্যবস্থা নেয়া হয়েছে। এদিকে, নগরীর যুগলটিলা ইসকন মন্দিরে ৯ দিন ব্যাপী অনুষ্ঠানমালার আয়োজন করা হয়েছে। এছাড়াও নগরীর মাছিমপুরস্থ গোপীনাথ জিউর মন্দিরে ৯ দিনব্যাপী নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026