সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৬:১৪

সোমবার থেকে দেশে পবিত্র রমযান শুরু

সোমবার থেকে দেশে পবিত্র রমযান শুরু

শীর্ষবিন্দু নিউজ: দেশের কোথাও পবিত্র রমজান মাসের চাঁদ দেখা যায়নি। তাই রোববার শাবান মাস পূর্ণ হয়ে সোমবার থেকে রমজান। রমজান উপলক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের একথা জানানো হয়। শনিবার বাদ মাগরিব জাতীয় মসজিদ বায়তুল মোকাররমস্থ ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

১৭ সদস্য বিশিষ্ট ওই কমিটির সভায় সভাপতিত্ব করেন ধর্মমন্ত্রী ও জাতীয় চাঁদ দেখা কমিটির সভাপতি প্রিন্সিপাল মতিউর রহমান। সভায় আরো উপস্থিত ছিলেন ধর্ম মন্ত্রণালয়ের সচিব চৌধুরী মোহাম্মদ বাবুল হাসান, বায়তুল মোকাররমের ডিজি সামীম মো: আবজাল, বায়তুল মোকাররমের খতিব প্রফেসর মাওলানা মোহাম্মদ সালাহউদ্দিন।

এছাড়া প্রতি জেলার জেলা প্রশাসককে প্রধান করে চাঁদ দেখা কমিটির যে শাখা রয়েছে সেখান থেকেও চাঁদ দেখার বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি বলে জানিয়েছেন ধর্মমন্ত্রী।

 




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026