বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১০:০৬

নিকোলা সারকোজি আটক

নিকোলা সারকোজি আটক

আন্তর্জাতিক নিউজ ডেস্ক: ফ্রান্সের সাবেক প্রেসিডেন্ট নিকোলা সারকোজিকে আজ মঙ্গলবার প্রভাব বিস্তারের অভিযোগে আটক করা হয়েছে। তাঁকে প্যারিসের কাছে নাতেরিতে আটকে রেখে জিজ্ঞাসাবাদ করা হবে। বার্তা সংস্থা রয়টার্সে প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়, দেশটির কোনো সাবেক প্রেসিডেন্টের বিরুদ্ধে এ পদক্ষেপ নজিরবিহীন।

তদন্ত কর্মকর্তারা প্রাথমিকভাবে আগামী ২৪ ঘণ্টা পর্যন্ত সারকোজিকে আটকে রেখে জিজ্ঞাসাবাদ করতে পারবেন। এই মেয়াদ আরও এক দিন পর্যন্ত বাড়ানো যাবে। সাবেক এই প্রেসিডেন্টের বিরুদ্ধে থাকা একটি মামলার গোপন তথ্য বের করে আনার চেষ্টার অভিযোগে এর আগের দিন তাঁর এক আইনজীবীকে আটক করা হয়। তাঁকেও জিজ্ঞসাবাদ করা হবে।

২০০৭ থেকে ২০১২ সাল পর্যন্ত ফ্রান্সের প্রেসিডেন্ট ছিলেন সারকোজি। ২০১৭ সালের প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার পরিকল্পনা করছেন তিনি। তাঁকে আটক করার এই ঘটনাকে তাঁর রাজনৈতিক আকাঙ্ক্ষার ওপর একটি আঘাত হিসেবে দেখা হচ্ছে।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026