মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৯:০৬

সিলেটে টমটম আটক অভিযানে প্রশাসন

সিলেটে টমটম আটক অভিযানে প্রশাসন

শীর্ষবিন্দু নিউজ: সিলেট মহানগরে টমটম আটক অভিযানে নেমেছে প্রশাসন। বুধবার সকাল থেকে এ অভিযান শুরু হয়েছে। পুলিশ প্রশাসন, আইন-শৃঙ্খলা কমিটি ও সিলেট সিটি করপোরেশনের যৌথ সিদ্ধান্তে এ অভিযান শুরু হয়েছে।

সিলেট মেট্রোপলিটন পুলিশের সূত্রে জানা যায়, নগরীর গুরুত্বপূর্ণ কয়েকটি পয়েন্টকে কেন্দ্র করে অভিযান শুরু হয়েছে। পয়েন্টগুলো হচ্ছে, আম্বরখান, সুরমা মার্কেট, সুবহানীঘাট, পুলিশ লাইন, নাইরওপুলসহ আরও কয়েকটি। প্রাথমিকভাবে নগরীর প্রাণকেন্দ্র বন্দরবাজার, জিন্দাবাজার এলাকাকেই প্রধানত টমটম শূন্য রাখতে প্রশাসনের এই উদ্যাগ। পরবর্তীতে পুরো নগরীকে এই অবৈধ যান মুক্ত করা হবে জানা পুলিশ সূত্রে।

টমটম আটক অভিযানের ফলে সিলেট নগরীর রাস্তাগুলো অনেকটা ফাকা এবং যানজট মুক্ত দেখা যাচ্ছে। এদিকে টমটম বন্ধের প্রতিবাদে আম্বরখানায় মিছির সমাবেশ ও রাস্তা অবরোধ করেছে টমটম মালিক ও চালকরা। হঠাৎ করে টমটম অভিযান শুরু করায় কিছুটা দুর্ভোগে পড়েছেন নগরবাসী।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026