সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৪:০৭

ভারতীয় কাপড় পাচারে সময় ওসির স্ত্রী আটক

ভারতীয় কাপড় পাচারে সময় ওসির স্ত্রী আটক

নিউজ ডেস্ক: ভারত থেকে বেনাপোল সীমান্ত দিয়ে কাপড় পাচারের সময় এক পুলিশ কর্মকর্তার স্ত্রীকে আটক করেছেন শুল্ক কর্মকর্তারা। আটক ওয়াসিয়া পারভিন যশোরের বাঘারপাড়া থানার ওসি কাইয়ুম আলি সরদারের স্ত্রী, যিনি এর আগে সোনা কেলেঙ্কারির দায়ে বেনাপোল থানা থেকে প্রত্যাহার হয়েছিলেন।

বেনাপোল কাস্টমস চেকপোস্টে কর্তব্যরত রাজস্ব কর্মকর্তা নুরুজ্জামান জানান, শনিবার বিকাল ৩টায় চেকপোস্ট শুল্ক তল্লাশি কেন্দ্রে বেনাপোল শুল্কভবনের সহকারী কমিশনার অনুপম চাকমার নের্তৃত্বে প্রতিনিধি দল ওয়াসিয়ার কাছ থেকে প্রায় দুই লাখ টাকার বেশি মূল্যের ৪৬টি উন্নত মানের থ্রী-পিস আটক করে।

তিনি বলেন, ওয়াসিয়া ভারত থেকে বেনাপোল চেকপোস্টে পৌঁছালে মালামাল ভর্তি তার দুটি ব্যাগ তল্লাশি করে ৫৪টি থ্রি-পিচ পাওয়া যায়। এর মধ্যে থেকে তাকে ৮টি থ্রি পিস ফেরত দিয়ে বাকিগুলো আটক করা হয়। ওসি কাইয়ুম বেনাপোল পোর্ট থানায় দায়িত্ব পালনের সময় জব্দ করা সোনা আত্মসাতের দায়ে শাস্তি পান। তাকে ওই থানা থেকে প্রত্যাহারের পর বর্তমানে বাঘারপাড়া থানায় কর্মরত আছেন।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026