শীর্ষবিন্দু নিউজ: সিলেট বিভাগে পরিবহণ ধর্মঘট চলছে। বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন সকাল-সন্ধ্যা এই ধর্মঘটের ডাক দেয় । মঙ্গলবার সকাল ৬টায় এই ধর্মঘট শুরু হয়। চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত। পরিবহন ধর্মঘট চলাকালে এখনো কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। ধর্মঘট ডাকার কারণে ভোগান্তির শিকার হচ্ছে সাধারণ মানুষ।
উল্লেখ্য, লাফার্জ-সুরমা সিমেন্ট কোম্পানির ২৩ পরিবহণ শ্রমিককে চাকরিচ্যুত করার প্রতিবাদ, সুনামগঞ্জে বিএনপি নেতা মুজিবুর রহমানের সঙ্গে নিখোঁজ তার গাড়িচালক সোহেলকে উদ্ধার এবং চালক স্বপন জাহাঙ্গীরের হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে শ্রমিক ফেডারেশন এই ধর্মঘটের ডাক দেয়।