বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১২:০৭

সিলেটে ফিৎরা নির্ধারণ: সর্বোচ্চ ১৬৯০ সর্বনিম্ন ৬৫ টাকা

সিলেটে ফিৎরা নির্ধারণ: সর্বোচ্চ ১৬৯০ সর্বনিম্ন ৬৫ টাকা

পবিত্র কুরআন হাদিসে যাকাত ফিৎরাকে সাদাকাহ বলা হয়েছে। সাদাকাহ এটা ধনীদের সম্পদে গরীবের অধিকার। প্রত্যেক সম্পদশালী পুরুষ মহিলার উপর যাকাত-ফিৎরা দেয়া ওয়াজিব। সুতরাং যাকাত-ফিৎরার ব্যাপারে কোন গাফিলতি বা টালবাহানা করার সুযোগ নেই। যাকাতের জন্য সম্পদ মালিকের কাছে পূর্ণ এক বছর থাকা শর্ত, আর ফিৎরার বেলায় কেবল ঈদুল ফিতরের দিন সম্পদের মালিক হওয়া শর্ত। সম্পদের পরিমাণ হচ্ছে সাড়ে ৭ তোলা স্বর্ণ বা সাড়ে ৫২ তোলা রোপা অথবা সমপরিমাণ মূল্য অতিরিক্ত হিসেবে কারো কাছে থাকা।

ধনী-গরীব সমান হারে ফিৎরা দিলে সম্পদের পবিত্রতা পূর্ণ মাত্রায় হাসিল হবে না। বিত্তবানগণ ফিৎরার সর্বোচ্চ হার আর মধ্যবিত্তগণ নিম্নহারে ফিৎরা দিতে হবে। কোরবানীর পশুর যেমন কয়েকটি স্তর আছে, ফিৎরা ও ভিন্নস্তর আছে। স্তরভিত্তিক যাকাত ফিৎরা প্রদান করলে দারিদ্র বিমোচনের পথ সুগম হবে। বিত্তবান কিসমিছ, খেজুর, পনির ইত্যাদি দিয়ে ফিৎরা দেবেন, আর মধ্যবিত্তরা ময়দা, আটা দিয়ে ফিৎরা দেবেন।

বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি সিলেট মহানগর শাখা আয়োজিত বুধবার বেলা ২টায় নগর ভবনের হল রুমে দারিদ্র বিমোচনে যাকাত ফিৎরা ভূমিকা শীর্ষক সেমিনারে বক্তাগণ উপরোক্ত কথাগুলো বলেছেন, সিলেটের শীর্ষ উলামা মাশায়েখ ও ইসলামী চিন্তাবিদগণ। সেমিনারে কুরআন সুন্নাহ ভিত্তিক আলোচনার পর এবার সিলেট শহর ও শহরতলীর জন্য ফিৎরার সর্বনিম্ন হার ৬৫ টাকা যা ১ কেজি ৬শ’ ৯০ গ্রাম আটার বাজার মূল্য।

এছাড়া বিত্তবান জনপ্রতি ৩ কেজি, ৩শ’ ৮০ গ্রাম পনির দিয়ে ১৬৯০ টাকা, কিসমিস দিয়ে ১০১৫ টাকা, খেজুর দিয়ে ২৭০ টাকা এবং ময়দা দিয়ে ৭৫ টাকা নির্ধারণ করা হয়েছে। বিজ্ঞ তিনজন ইমাম বন্দর বাজারের বিভিন্ন দোকানে পণ্যের মূল্য যাচাই পূর্বক সেমিনারে উপরোক্ত মূল্য সিলেট শহর ও শহরতলীর জন্য নির্ধারণ করা হয়েছে।

ইমাম সমিতি মহানগর সভাপতি মাওলানা হাবীব আহমদ শিহাবের সভাপতিত্বে, সেক্রেটারী মাওলানা সিরাজুল ইসলাম ও সহ সেক্রেটারী নূর আহমদ কাসেমীর যৌথ পরিচালনায় সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আল আরাফাহ ইসলামী ব্যাংক সিলেট জোন ইনচার্জ মোহাম্মদ হারুনুর রশিদ, সিটি কর্পোরেশনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট শরিফুজ্জামান, ইসলামিক ফাউন্ডেশনের সহকারী পরিচালক মাওলানা শাহ নজরুল ইসলাম, প্রবন্ধ উপস্থাপন করেন মাওলানা আব্দুশ শাকুর।

মেয়র তার বক্তব্যে বলেন, সকল মত ও মাসলাকের আলেম উলামাদের নিয়ে ইমাম সমিতি যে কাজগুলো করছে তা অত্যন্ত প্রশংসনীয়। ছোট ছোট বিষয় নিয়ে দলাদলী করা বিশৃঙ্খলা সৃষ্টি করা উচিৎ নয়। বিশ্বনবী যে কোন বিষয়ে একক সিদ্ধান্তের অধিকারী থাকলেও সাহাবাদের নিয়ে পরামর্শ করতেন, তারপর সিদ্ধান্ত দিতেন। মেয়র বলেন, সিটি কর্পোরেশনের যত সমস্যা সমাধান করতে হলে আপনাদের সহযোগিতা প্রয়োজন। ইমামগণ মসজিদের মিম্বর থেকে যে কোন কল্যাণমূলক কাজ করতে পারেন। পানি ও বিদ্যুতের অপচয়রোধ, সিটির ট্যাক্স পরিশোধ, পরিস্কার-পরিচ্ছন্নতা, অবৈধভাবে খাল-নালা দখল করে জলাবদ্ধতা সৃষ্টি করে জনগণকে কষ্ট দেয়া ইত্যাদি ব্যাপারে জনগণকে সচেতন করতে পারেন।

আলোচনায় অংশগ্রহণ করেন মাওলানা আব্দুল মতিন ধনপুরী, মুফতী আতাউল হক জালালাবাদী, মাওলানা মাশুক আহমদ সালামী, ক্বারী মুজ্জামিল হুসাইন চৌধুরী, শায়খুল হাদীস মাওলানা আতাউর রহমান কোম্পানীগঞ্জী, মাওলানা ওয়ারিছ উদ্দিন, মাওলানা বুরহান উদ্দিন, মাওলানা আসরারুল হক, মাওলানা জাহিদুর রহমান, মাওলানা নজরুল ইসলাম, মাওলানা ইমদাদুল হক, মুফতী ফয়জুল হক জালালাবাদী, হাফিজ মাওলানা ছুহাইব আহমদ, ইমাম সমিতি জেলা সহ সেক্রেটারী মাওলানা জালাল উদ্দিন ভূইয়া, মাওলানা শামসুল ইসলাম, মুফতী মাওলানা আব্দুর রহমান শাহজাহান, মাওলানা রফিকুল ইসলাম, মাওলানা আব্দুল মালিক, মাওলানা আব্দুল মুকিত।

আরো ছিলেন মাওলানা হিফজুর রহমান, মাওলানা আব্দুস সালাম, মাওলানা আব্দুল হান্নান, মাওলানা মিসবাহুজ্জামান, হাফিজ মাওলানা আব্দুল মুকিত, মাওলানা আব্দুল হাই, মাওলানা আবিদ হাসান, মাওলানা আব্দুল ওয়াহাব, মাওলানা আব্দুস শহিদ, মাওলানা শিহাব উদ্দিন, মাওলানা শরীফ উদ্দিন, হাফিজ মাওলানা রায়হান আহমদ, হাফিজ মোহাম্মদ আলী, মাওলানা সালেহ আহমদ শাহবাগী, মাওলানা আবুল কাসেম প্রমুখ। সেমিনারের শুরুতে কুরআন থেকে তেলাওয়াত করেন মুফাচ্ছিরে কুরআন মাওলানা কাওছার আহমদ। সেমিনার শেষে দেশ ও জাতির সমৃদ্ধি কামনায় দোয়া পরিচালনা করেন মাওলানা আব্দুল মতিন ধনপুরী।

বিজ্ঞপ্তি




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026