বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৬:৪৯

ঈদের পর রাজপথে নামবে জামায়াত

ঈদের পর রাজপথে নামবে জামায়াত

শীর্ষবিন্দু নিউজ: জীবন দিয়ে হলেও ঈদের পর রাজপথে নেমে তত্ত্বাবধায়ক সরকারের দাবি আদায় করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন জামায়াত নেতা। মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবে সাংবাদিকদের সম্মানে এক ইফতার মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জামায়াতের নির্বাহী পরিষদের সদস্য ও ঢাকা মহানগরীর নায়েবে আমির আব্দুল হালিম এ হুঁশিয়ারি দেন।

তিনি বলেন, জামায়াতকে নিয়ে সন্দেহ করার কিছু নেই। অতীতের মতো জামায়াত আগামীতেও রাজপথে  থাকবে। এই আন্দোলনের মধ্য দিয়ে জামায়াত নেতাদের মুক্ত করে আনা হবে বলেও জানান তিনি। এ সময় তিনি সকল বাধা উপেক্ষা করে দেশের সচেতন জনগোষ্ঠীকে সরকারবিরোধী আন্দোলনে ঝাঁপিয়ে পড়ার আহ্বান জানান। জামায়াত নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন ঢাকা মহানগরের সহকারী সেক্রেটারি মোবারক হোসেইন, ডা. রেদওয়ান আহমেদ সাহেদী, শিবিরের সাবেক সভাপতি জাহিদুল ইসলাম প্রমুখ।

সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন- বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের একাংশের সভাপতি রুহুল আমিন গাজী, মহাসচিব আব্দুল আজিজ, সাবেক মহাসচিব শওকত মাহমুদ, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সৈয়দ আবদাল আহমেদ, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি কবি আব্দুল হাই শিকদার, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম প্রধান, সাবেক সভাপতি আব্দুস শহীদ, সাবেক সাধারণ সম্পাদক বাকের হুসাইন, সরদার ফরিদ, সাংবাদিক ও কলামিস্ট সাদেক খান।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2026