সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ১২:০৪

লন্ডনে হাসিনা-ক্যামেরন বৈঠক ২২শে জুলাই

লন্ডনে হাসিনা-ক্যামেরন বৈঠক ২২শে জুলাই

নিউজ ডেস্ক: বৃটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনের সঙ্গে বৈঠক করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আগামী ২২শে জুলাই বৈঠকটি লন্ডনে হবে বলে জানা গেছে।

পররাষ্ট্র দপ্তর সূত্র জানিয়েছে, বৃটিশ সরকারের উদ্যোগে অনুষ্ঠেয় গার্ল সামিট-২০১৪তে অংশ নিতে আগামী ২১শে জুলাই লন্ডন আসছেন প্রধানমন্ত্রী। ২২শে জুলাই ওই সামিটে অংশ নেয়ার পাশাপাশি ডেভিড ক্যামেরনের সঙ্গে বৈঠকে বসবেন তিনি। সেখানে বাংলাদেশের তরফে চারটি ইস্যু তোলা হবে বলে জানা গেছে।

ইস্যুগুলোর মধ্যে রয়েছে ৫ই জানুয়ারির নির্বাচন ও নতুন সরকার গঠনের পর দেশের রাজনৈতিক পরিস্থিতি, দ্বিপক্ষীয় ব্যবসা-বাণিজ্য, বাংলাদেশকে দেয়া বৃটিশ সহায়তা এবং দেশটিতে থাকা বাংলাদেশী বংশোদ্ভূতদের সুযোগ-সুবিধার বিষয়টি।

প্রধানমন্ত্রীর সফর প্রস্তুতির সঙ্গে সম্পৃক্ত এক পেশাদার কূটনীতিক জানান, গার্ল সামিটে অংশ নেয়ার জন্য প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হয়েছিল। কিন্তু বাংলাদেশের আগ্রহে ওই সামিটের পাশাপাশি দ্বিপক্ষীয় বৈঠকটি সময়ক্ষণ ঠিক হয়েছে। সেখানে ৫ই জানুয়ারির নির্বাচন ও দেশের গণতান্ত্রিক পরিস্থিতি নিয়ে ক্যামেরন কি বলবেন তাই দেখার বিষয় বলে মনে করেন ওই কূটনীতিক।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026