মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৪:১২

পরিচ্ছন্ন নগরী গড়তে ৫টি ওয়ার্ডে ১০ টি ভ্যান প্রদান

পরিচ্ছন্ন নগরী গড়তে ৫টি ওয়ার্ডে ১০ টি ভ্যান প্রদান

শীর্ষবিন্দু নিউজ ডেস্ক: সিলেট নগরীকে একটি পরিচ্ছন্ন নগরী হিসেবে গড়ে তুলতে সিটি কর্পোরেশন বদ্ধ পরিকর। সে লক্ষেই সিটি কর্পোরেশন কাজ করে চলেছে। যেখানে সেখানে ময়লা-আবর্জনা না ফেলা প্রতিটি ওয়ার্ডে নির্দিষ্ট স্থান আছে সে জায়গায় ময়লা ফেলতে হবে। এ কথাগুলো বলেছেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী।

তিনি বলেন জনগণ সচেতন হলে তবেই একটি  পরিচ্ছন্ন নগরী গড়া সম্ভব। নগর ঝুকি নিরূপণ কর্মপরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্যে সিটি কর্পোরেশন, ভালন্টারী এসোসিয়েশন ফর রুরাল ডেভেলপমেন্ট (ভার্ড), অক্সফাম ও ইসলামিক রিলিফের যৌথ উদ্যোগে ময়লা বহন কারী ভ্যান বিতরণ কার্যক্রম উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন। বুধবার নগরীর তোপখানাস্থ সিলেট সিটি কর্পোরেশনের অস্থায়ী কার্যালয়ে ভ্যান বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

মেয়র আরিফুল হক চৌধুরী আরো বলেন পর্যায় ক্রমে নগরীর ২৭ টি ওয়ার্ডে ২ টি করে মোট ৫৪ টি ভ্যান প্রদান করা হবে। প্রথম কিস্তিতে ৫টি ওয়ার্ডে (১,৫,২৫,২৬,২৭) ২ টি করে মোট ১০ টি ভ্যান প্রদান করা হয়েছে। এসময় উপস্থিত ছিলেন, সিলেট সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা এনামুল হাবীব, সিলেট সিটি কর্পোরেশনের চীফ ইঞ্জিনিয়ার নূর আজিজুর রহমান, সিলেট সিটি কর্পোরেশনের নির্বাহী প্রকৌশলী আলী আকবর, ৫ নং ওয়ার্ড কাউন্সিলর রেজওয়ান আহমদ, ২৫ নং ওয়ার্ডের কাউন্সিলর তাকবীর ইসলাম পিন্টু, কাউন্সিলর রুকসানা বেগম শাহনাজ কাউন্সিলর (সংরক্ষিত আসন ৪,৫,৬) জাহানারা খানম মিলন, ২৬ নং ওয়ার্ড কাউন্সিলর তৌফিক বক্স, ২৭ নং ওয়ার্ডের কাউন্সিলর আব্দুল জলিল নজরুল, ১ নং ওয়ার্ড কাউন্সিলর সৈয়দ তৌফিকুল হাদী।

অন্যান্যের মধ্যে এনজিও প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন, ভার্ডের ডিপিকো-৭ এর প্রকল্প ব্যবস্থাপক মোঃ মোমেন খান, নেট ওয়ার্কিং এন্ড এডভোকেসি অফিসার খাদেমুল রাশেদ, প্রোগ্রাম অফিসার আকতার হোসেন মিঠু ও প্রোগ্রাম অফিসার ওমর ফারুক। ইসলামিক রিলিফ বাংলাদেশের প্রেগাম অফিসার নুরুল আবেদীন শরীফ ও প্রেগাম অফিসার আশফাকুর রহমান আশা।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026