বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৬:৪৯

ওমরাহ পালনে সৌদিতে খালেদা: লন্ডন থেকে স্বপরিবারে সঙ্গী হচ্ছেন তারেক

ওমরাহ পালনে সৌদিতে খালেদা: লন্ডন থেকে স্বপরিবারে সঙ্গী হচ্ছেন তারেক

শীর্ষবিন্দু নিউজ ডেস্ক: ওমরাহ পালনের জন্য সৌদি আরব গেলেন খালেদা জিয়া। এই যাত্রায় দুবাইয়ে তার সঙ্গী হচ্ছেন ছেলে তারেক রহমান। ছয় বছর আগে বিদেশ যাওয়ার পর দ্বিতীয়বার বড় ছেলের সঙ্গে মিলিত হতে যাচ্ছেন বিএনপি চেয়ারপারসন। শনিবার রাত সাড়ে ৯টায় এমিরেটসের একটি ফ্লাইটে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছাড়েন খালেদা। ঈদুল ফিতরের আগে আগামী ২৭ জুলাই তার ফেরার কথা রয়েছে।  

খালেদা জিয়ার প্রেসসচিব মারুফ কামাল খান গণমাধ্যমকে বলেন, রোববার ভোরে খালেদা জিয়ার মদিনা পৌঁছাবেন। সেখানে দুই দিন অবস্থানকালে বিএনপি চেয়ারপারসন মহানবী হজরত মুহাম্মদ (সা.) এর রওজা মোবারক জিয়ারত এবং মসজিদে নববিতে এবাদত করবেন তিনি।

এমিরেটসের ওই বিমানে দুবাই থেকে তারেক উঠবেন বলে মারুফ কামাল জানিয়েছেন, তিনি নিজেও দলীয় প্রধানের সঙ্গে রওনা হয়েছেন। বিভিন্ন মামলা মাথায় নিয়ে ছয় বছর ধরে তারেক যুক্তরাজ্য রয়েছেন। মায়ের সঙ্গে ওমরাহ পালনে তিনি লন্ডন থেকে রওনা হয়ে দুবাইয়ে মিলিত হবেন। ২০০৮ সালে লন্ডন যাওয়ার পর এটা মা-ছেলের দ্বিতীয় সাক্ষাৎ। এর মধ্যে ২০১১ সালে লন্ডন সফরের সময় ছেলের সঙ্গে দেখা হয় খালেদার। 

Khaleda-Tarek.jpg

মারুফ কামাল বলেন, দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এই বিমানে দলের ভাইস চেয়ারম্যান তারেক রহমান, তার স্ত্রী জোবাইদা রহমান ও মেয়ে জাইমা রহমান বেগম জিয়ার সফরসঙ্গী হবেন। সৌদি আরবের বাদশাহ আবদুল্লাহ বিন আবদুল আজিজের আমন্ত্রণে এই সফর অনুষ্ঠিত হওয়ায় রাজকীয় মেহমান হিসেবে খালেদা জিয়া ও তারেক রহমানসহ তার সফরসঙ্গীরা দেশটিতে অবস্থান করবেন। মদিনা থেকে মক্কায় গিয়ে ওমরাহ পালন করবেন খালেদা। সেখানে হারাম শরিফে শবে কদরের রজনীতে ইবাদতে বসবেন তিনি।

এই সফরে খালেদার সঙ্গে আরো রয়েছেন বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস, ব্যক্তিগত আলোকচিত্রী নুরউদ্দিন আহমেদ নুরু, বিএনপির তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক শরীফ শাহ কামাল তাজ, সৌদি আরবে চেয়াপারসনের বিশেষ প্রতিনিধি এনামুল হক চৌধুরী প্রমুখ।

বিমানবন্দরে বিএনপি চেয়ারপারসনকে বিদায় জানান দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ঢাকা মহানগরের নতুন আহ্বায়ক মির্জা আব্বাস, আলতাফ হোসেন চৌধুরী, মাহমুদুল হাসান, আবদুল আউয়াল মিন্টু, এম এ মান্নান, মাহবুব উদ্দিন খোকন, সালাহউদ্দিন আহমেদ,মোহাম্মদ শাহজাহান, রুহুল কবির রিজভী, খায়রুল কবীর খোকন, শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, শামীমুর রহমান শামীম, শামসুল আলম তোফা, চেয়ারপারসনের মিডিয়া উইয়ের কর্মকর্তা শায়রুল কবির খান প্রমুখ। এছাড়াও ঢাকা মহানগরের নতুন সদস্য সচিব হাবিব-উন নবী খান সোহেল, আবদুস সালাম, সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, আবদুল কাদের ভুঁইয়া জুয়েলসহ নেতা-কর্মীরা বিমান বন্দরের প্রবেশ পথের দুই পাশে দাঁড়িয়ে খালেদা জিয়াকে বিদায় জানান।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2026