বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৯:০২

বিমানের গ্রাউন্ড হ্যান্ডেলিং রক্ষা করতে অঙ্গীকার

বিমানের গ্রাউন্ড হ্যান্ডেলিং রক্ষা করতে অঙ্গীকার

শীর্ষবিন্দু নিউজ: বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেডের একমাত্র লাভজনক খাত গ্রাউন্ড হ্যান্ডেলিং সকল প্রকার ষড়যন্ত্রের হাত থেকে রক্ষা করার অঙ্গীকার করলেন বিমান জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি মো. ফিরোজ-উজ জামান। বুধবার এয়ারলাইন্সের প্রশাসনিক ভবনে বিমান জাতীয়তাবাদী শ্রমিক দল আয়োজিত এক দোয়া ও ইফতার অনুষ্ঠানে তিনি এ অঙ্গীকার করেন।

এসময় তিনি বলেন, গ্রাউন্ড হ্যান্ডেলিং এ দেশের জনগণের সম্পত্তি। বিদেশি বা দেশি কোনো শক্তির কাছে তা তুলে দেওয়া যাবে না। যার পরিণতি ভয়াবহ হবে সরকার পতনের মধ্য দিয়ে। থাইল্যান্ডেও সরকার পতনের আন্দোলন সূত্রপাত হলেছিল বিমানবন্দর থেকেই। বিদেশিদের সঙ্গে পার্টনারশিপে না গিয়ে প্রয়োজনীয় ইকুইপমেন্ট ও জনবল নিয়োগ দিয়েই কেবল উন্নত সেবা প্রদান সম্ভব বলে মন্তব্য করেন তিনি।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026