সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৫:১০

যুক্তরাষ্ট্রসহ চার দূতাবাসে কূটনৈতিক নিয়োগ

যুক্তরাষ্ট্রসহ চার দূতাবাসে কূটনৈতিক নিয়োগ

শীর্ষবিন্দু নিউজ ডেস্ক: মার্কিন যুক্তরাষ্ট্র, সৌদি আরব, থাইল্যান্ড এবং বেলজিয়ামের বাংলাদেশ দূতাবাসে ইকোনমিক কর্মকর্তা নিয়োগ করেছে সরকার। বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত্র আদেশ জারি করে।

আদেশে বাণিজ্য মন্ত্রণালয়ের যুগ্মসচিব মো. শাহাবুদ্দিন পাটোয়ারিকে মার্কিন যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন-ডিসির বাংলাদেশ দূতাবাসে ইকোনমিক মিনিস্টার করা হয়েছে। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের উপসচিব ড. মোহাম্মদ আবুল হাসানকে সৌদি আরবের রিয়াদে অবস্থিত বাংলাদেশ দূতাবাসে এবং থাইল্যান্ডের ব্যাংকক দূতাবাসে অর্থনৈতিক অঞ্চল বিভাগের উপসচিব মোসা. তাজকেরা খাতুনকে ইকোনমিক কাউন্সিলর করা হয়েছে। এছাড়া অর্থ বিভাগের সিনিয়র সহকারী সচিব এস এম মাহবুব আলমকে বেলজিয়ামের ব্রাসেলসে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের ইকোনমিক উইংয়ের প্রথম সচিব হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026