রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ১০:০৬

সিলেটে পরীক্ষামুলক সিসি ক্যামেরা চালু

সিলেটে পরীক্ষামুলক সিসি ক্যামেরা চালু

শীর্ষবিন্দু নিউজ: সিলেট সিটি কর্পোরেশনের উদ্যোগে সিলেট নগরীতে পরীক্ষামূলকভাবে লাগানো হয়েছে ক্লোজ সার্কিট ক্যামেরা। প্রাথমিক পর্যায়ে নগরীর জিন্দাবাজার থেকে চৌহাট্টা পর্যন্ত ১২টি ক্যামেরা লাগানোর কাজ সম্পন্ন হয়েছে। শুক্রবার বিকেল ৪টায় জিন্দাবাজার-চৌহাট্টা পর্যন্ত সিসি ক্যামেরা চালুকরণ কার্যক্রমের উদ্বোধন করেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী।

উদ্বোধনকালে উপস্থিত ছিলেন সিলেট সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা এনামুল হাবীব, ১৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আব্দুল মুহিত জাবেদ, সিসি ক্যামেরা লাগানোর কাজে নিয়োজিত প্রতিষ্ঠান সিকিউরিটি ম্যানেজড সার্ভিসের এক্সিকিউটিভ ডাইরেক্টর খালেদ আকবর চৌধুরীসহ আরও অনেকে।

জিন্দাবাজারের সিটি সেন্টার মার্কেটের মনিটরিং রুমে বসে কম্পিউটারের মাউস টিপে এই কার্যক্রমের উদ্বোধন করেন মেয়র। উদ্বোধনের পর মেয়র আরিফুল হক চৌধুরী জানান, এখন থেকে ২৪ ঘন্টা ১২টি ক্যামেরার মাধ্যমে পুরো জিন্দাবাজার থেকে চৌহাট্টা পর্যন্ত সকল কার্যক্রম মনিটরিং করা হবে। এই এলাকায় যাতে অপরাধ সংঘটিত হলে সহজেই অপরাধীদের সনাক্ত করা যায় সেই জন্যেই এই উদ্যোগ গ্রহন করা হয়েছে।

তিনি বলেন, এই কার্যক্রম চালুর কারণে গোয়েন্দা সংস্থা, আইনশৃংখলা বাহিনীর জন্য অপরাধীর সনাক্ত করাও সহজ হবে। মেয়র আরিফুল হক চৌধুরী জানান,  ভবিষ্যতে পুরো নগরীকে পর্যায়ক্রমে সিসি ক্যামেরার আওতায় নিয়ে আসা হবে। এতে অপরাধীদের সনাক্তকরণের পাশাপাশি ট্রাফিক নিয়ন্ত্রনের কাজও অনেক সহজ হবে।

সিলেট সিটি কর্পোরেশনের ভারপ্রাপ্ত প্রধান প্রকৌশলী নুর আজিজুর রহমান জানান, জিন্দাবাজার-থেকে চৌহাট্টা পর্যন্ত সিসি ক্যামেরা লাগানোর কাজে ব্যয় হয়েছে প্রায় সাড়ে ৫ লাখ টাকা। শীঘ্রই জেলরোড পয়েন্ট থেকে নয়াসড়ক পয়েন্ট পর্যন্ত সিসি ক্যামেরা লাগানোর পরিকল্পনা চলছে।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026