বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৪:১০

ছুটি শেষে রাজধানীতে ফিরছে মানুষ

ছুটি শেষে রাজধানীতে ফিরছে মানুষ

শীর্ষবিন্দু নিউজ ডেস্ক: ঈদের ছুটি শেষে ফের শুরু হলো ব্যস্ত জীবনে ফেরা। ফিরতি ট্রেনের যাত্রী হয়ে ফের রাজধানী ঢাকামুখী হাজারো কর্মব্যস্ত মানুষ। শহুরে যান্ত্রিক জীবনের দিকে আসা মানুষের স্রোত বেশি দেখা যাচ্ছে ট্রেনে। এর মধ্যে একতা এক্সপ্রেসে দেখা গেছে তুলনামূলক বেশি ভিড়। বৃহস্পতিবার সকালে যাত্রীবোঝাই হয়ে রংপুর থেকে একতা এক্সপ্রেস কমলাপুর রেলস্টেশনে এসে পৌঁছায়।

এছাড়া অন্য ট্রেনও ঠিক সময়মতো এসে পৌঁছেছে স্টেশনে। সেখানে নেই শিডিউল বিপর্যয়। তবে ছুটির ফাঁদে পড়ে ফাঁকাই আসছে অধিকাংশ ট্রেন। সকালে রেলস্টেশনে কথা হয় ঢাকা বিভাগীয় রেল কর্মকর্তা কামরুল ইসলামের সঙ্গে। তিনি জানান, ঈদের ছুটি শেষে মানুষের ফেরা শুরু হয়েছে। এজন্য প্রস্তুতিমতো নিয়মিত ও স্পেশাল ট্রেন পরিচালনা করা হচ্ছে। তবে স্টেশনে এখন পর্যন্ত কোনো শিডিউল বিপর্যয় ঘটে বলেও জানান তিনি।

কামরুল ইসলাম বলেন, একতা এক্সপ্রেস ছাড়া বাকি ট্রেনগুলোতে যাত্রীর চাপ কম দেখা গেছে। তবে শুক্র ও শনিবার সবচেয়ে বেশি মানুষের ফেরার চাপ দেখা যাবে বলে আশা করছেন তিনি।

সকালে রেলস্টেশন ঘুরে দেখা গেছে, শহরে আসা যাত্রীর চাপের পাশাপাশি ঈদের ছুটির পর আরও ছুটি নিয়ে কেউ কেউ গ্রামে যাচ্ছেন এমন মানুষের সংখ্যাও নেহায়েত কম নয়। রেলসূত্র জানায়, দিনে সারাদেশে ৩৩৫টি ট্রেন চলে। এরমধ্যে কমলাপুর স্টেশন থেকে ছেড়ে যায় ৬৬টি ট্রেন।

সূত্র আরও জানায়,  প্রতিদিন রেল বহন করে এক লাখ ৮০ হাজার থেকে দুই লাখ মানুষ। ঈদে এই যাত্রী বেড়ে যায় কয়েকগুণ। প্রতিবারের মতো এবারের ঈদেও বেড়ে যাওয়া যাত্রীদের ভোগান্তি দূর করার জন্য বেশকিছু বগি সংযোজন করে এই ব্যাপক চাহিদা পূরণের চেষ্টা করা হয়েছে। এবার ১৬৬টি অতিরিক্ত কোচ সংযোজন করে রেলের বাড়তি চাপ মোকাবেলা করছে রেলওয়ে।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026