রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০১:২০

রাশিয়ায় আরো ৩ বছর থাকার অনুমতি পেলেন স্নোডেন

রাশিয়ায় আরো ৩ বছর থাকার অনুমতি পেলেন স্নোডেন

শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: গোপন নথি ফাঁস করে মার্কিন মুলূকে সাড়া জাগানো এ্যাডওয়ার্ড স্নোডেন রাশিয়ায় আরো তিন বছর থাকার অনুমতি পেয়েছেন। স্নোডেনের আশ্রয় দানের জন্য রাশিয়া ও যুক্তরাষ্ট্রের মধ্যে দীর্ঘদিন ধরে সম্পর্কের টানাপোড়েন চলছে। এর মধ্যেই রাশিয়া তার অবস্থানের মেয়াদ বাড়াল।

স্নোডেনের আইনজীবী জানান, এই সময় স্নোডেন বিদেশও সফর করতে পারবেন। স্নোডেনের আইনজীবী অ্যানাটোলি কুচেরান সাংবাদিকদের জানান, তার মক্কেলের জন্য রাশিয়ায় অবস্থানের মেয়াদ বাড়ানোর আবেদন গ্রহণ করেছে রাশিয়া। এসময় তিনি স্বাধীনভাবে দেশ ও দেশের বাইরেও যেতে পারবেন।

যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা সংস্থার (এনএসএ) সার্ভিলেন্স ও টেলিফোন ট্যাপিং অপারেশনের তথ্য ফাঁস করে ২০১৩ সালে  নিজ দেশ যুক্তরাষ্ট্র ছাড়েন স্নোডেন। যুক্তরাষ্ট্র তাকে সরকারি সম্পদ চুরির অভিযোগে দোষী সাব্যস্ত করেছে।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026