রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৩:০৯

বিস্তৃত হচ্ছে সিলেট সিটি করপোরেশন এলাকা

বিস্তৃত হচ্ছে সিলেট সিটি করপোরেশন এলাকা

খলিলুর রহমান স্টালিন, রবিবার, ২৪ আগস্ট ২০১৪ :: নতুন করে বিস্তৃত হচ্ছে সিলেট সিটি করপোরেশন এলাকা। ২০০২ সালে সিলেট পৌরসভার ২৬ দশমিক ৫০ কিলোমিটার আয়তন নিয়ে যাত্রা শুরুর প্রায় ১২ বছর পর সিলেট সিটি করপোরেশন তার সীমানা বর্ধিত করার পরিকল্পনা নিয়েছে। ইতোমধ্যে বর্ধিত এলাকা চিহিৃত করে স্থানীয় সরকার মন্ত্রনালয়ে একটি প্রস্তাব প্রেরণ করা হয়েছে সিসিক সূত্র জানিয়েছে। এছাড়াও গত শনিবার নগরীর একটি অভিজাত হোটেলে সিলেট সিটি করপোরেশন উন্নয়ন শীষক এক সেমিনারে সিটি করপোরেশন এলাকা বড় করার পরিকল্পনা নেয়া হয়েছে বলে জানানো হয়েছে।

সিটি করপোরেশন সূত্রে জানা যায়, সিটি করপোরেশন সংলগ্ন বাইরের বিভিন্ন আবাসিক এলাকার জনসাধারণ সিটি করপোরেশনের সকল সুযোগ-সুবিধা ভোগ করছে। কিন্তু সিটি করপোরেশনের আওতায় না থাকায় সেই এলাকা থেকে কোন রাজস্ব আদায় করতে পারছে না কর্তৃপক্ষ।

রাজস্ব আদায়ের লক্ষ্যে সিলেট সিটি করপোরেশন এলাকা বর্ধিত করার উদ্যোগ নেয়া হয়েছে। এর মধ্যে সিসিকের পূর্ব দিকে শাহপরান বাইপাস। পশ্চিমে টুকের বাজার গোপাল এলাকা। উত্তরে সালুটিকর ও দক্ষিণে হেতিমগঞ্জ পর্যন্ত বর্ধিত করণের প্রস্তাব মন্ত্রনালয়ে প্রেরণ করা হয়েছে।

পৌরসভা থাকাকালে নগরীতে অপরিকল্পিতভাবে নির্মিত হয়েছে রাস্তাঘাট। গড়ে তুলা হয়েছে বিভিন্ন হাউজিং এলাকা। নগরীর ভিতরে অপরিকল্পিতভাবে নির্মান করা হয়েছে বাসা-বাড়ি ও মার্কেট। অপরিকল্পিত গাড়ি পাকিং, পুকুর, ডোবা, জলাশয় ভরাট করার বর্তমান পরিকল্পিত যানজটমুক্ত নগরী গড়ে তুলা কঠিন হয়েছে পড়েছে বলে ধারণা করছে সংশ্লিষ্টরা।

এছাড়াও নগরীর বিভিন্ন স্থানে দাঁড়িয়ে থাকা ট্রাকগুলোর জন্য দক্ষিণ সুরমা থানায় মোগলাবাজার এলাকায়  একটি কেন্দ্রীয় ট্রাক টার্মিনাল নির্মাণ করা হচ্ছে। ইতোমধ্যে মোগলাবাজার সড়ক সংলগ্ন এলাকায় মাটি ভরাট করে কেন্দ্রীয় ট্রাক টার্মিনালের ৬০ শতাংশ কাজও শেষ হয়ে গেছে বলে সিটি করপোরেশন সূত্রে জানা গেছে।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2026