রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০১:৩১

অভিবাসীবাহী জাহাজ ডুবে ভূমধ্যসাগরে নিহত ৫০০ জন

অভিবাসীবাহী জাহাজ ডুবে ভূমধ্যসাগরে নিহত ৫০০ জন

ভূমধ্যসাগরে অভিবাসীবাহী জাহাজ ডুবে ‘নিহত ৫০০’

আন্তর্জাতিক ডেস্ক: ভূমধ্যসাগরে জাহাজ ডুবিতে ৫০০ অভিবাসী নিহতের আশঙ্কা করা হচ্ছে। গত সপ্তাহে ইউরোপের দ্বীপরাষ্ট্র মাল্টার কাছাকাছি অভিবাসীবাহী জাহাজটি ডুবে যায়। বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের বরাতে এ খবর জানা গেছে।

বলা হচ্ছে, এটিই ইতিহাসের সবচেয়ে ভয়াবহ জাহাজ ডুবির ঘটনা। উদ্ধারকাজের জন্য মালটিস কর্তৃপক্ষ নৌ-বাহিনী পাঠিয়েছে। তবে মালটিস কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে এখন পর্যন্ত কিছুই বলেনি। উদ্ধারকারীরা জানান, জাহাজ ছিনতাইকারীরা যাত্রীদের অপেক্ষাকৃত ছোট ও ঝুঁকিপূর্ণ একটি জাহাজে ওঠার নির্দেশ দেয়। যাত্রীরা যেতে না চাইলে জাহাজটি ডুবিয়ে দেওয়া হয়। হাজার হাজার মানুষ প্রতিবছর ভূমধ্যসাগরের ওপর দিয়ে উত্তর আফ্রিকা ও মধ্যপ্রাচ্য থেকে ইউরোপে যায়।

আন্তর্জাতিক অভিবাসীদের সংস্থা (আইওএম) জানায়, তারা বৃহস্পতিবার উদ্ধার হওয়া দুইজন ফিলিস্তিনির সঙ্গে কথা বলছেন। জাহাজে নারী ও শিশু ছিল। ইচ্ছাকৃতভাবে ছিনতাইকারীরা জাহাজটি ডুবিয়েছে।

আইওএম মুখপাত্র ক্রিস্টিনা বারথিউম বলেন, জাহাজে সিরিয়ান, ফিলিস্তিনি, মিশরীয় ও সুদানিজ নাগরিক ছিল। এখন পর্যন্ত মোট নয়জনকে উদ্ধার করা হয়েছে।

 




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026