মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৪

লন্ডনে জিএসসির সমাবেশ: রুবেল হত্যার তদন্ত দাবী

লন্ডনে জিএসসির সমাবেশ: রুবেল হত্যার তদন্ত দাবী

মর্টন ডিটেনশন সেন্টারে বাংলাদেশী রুবেল হত্যার প্রকৃত কারণ উদঘাটন ও সুষ্ঠু পাবলিক তদন্তের দাবীতে আজ লন্ডনে গ্রেটার সিলেট ডেভেলপম্যান্ট এন্ড ওয়েলফেয়ার কাউন্সিল-জিএসসি তাদের পূর্ব লন্ডনের কার্যালয়ে এক প্রতিবাদ সভার আয়োজন করে। সভায় একই সাথে দিল্লীতে ভিসা প্রসেসিং সেন্টার স্থানান্তরেরও প্রতিবাদ জানানো হয়।
সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন খাজাঞ্চী ইউনিয়ন ওয়েলফেয়ার ট্রাষ্টের সভাপতি আব্দুল বাছিত রফি। সংগঠনের চেয়ারপার্সন নূরুল ইসলাম মাহবুব এর সভাপতিত্বে ও জয়েন্ট সেক্রেটারি ড. মুজিবুর রহমানের পরিচালনায় সভার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন সেক্রেটারি জেনারেল সৈয়দ আব্দুল কাইয়ুম কয়সর। সভায় লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের প্রেস এন্ড পাবলিসিটি সেক্রেটারি তৌফিক আলী মিনার।
রুবেল আহমদের এভাবে আকস্মিক এবং অস্বাভাবিক মৃত্যুর সুষ্ঠু তদন্তের দাবীতে ব্রিটেন জুড়ে শুরু হয়েছে তোলপাড়। একে একে সকল সামাজিক, রাজনৈতিক এবং বিভিন্ন  বিভাগীয় সংগঠনসমূহ একত্রিত হয়ে আন্দোলনে নামছে। অনেকের সাথে আলাপের করে জানা গেছে তারা ধীরে ধীরে এই আন্দোলনকে সারা ব্রিটেন ও অন্যান্য দেশে ছড়িয়ে দিয়ে স্বাক্ষর অভিযান, মানব বন্ধন, স্মারকলিপি পেশ ইত্যাদি সহ বিভিন্ন লবিষ্ট গ্রুপের সাথে সাক্ষাত করে এ ব্যাপারের সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা প্রকাশের আন্দোলন জোরদার করবেন।
ব্রিটেনের মতো জায়গায় এধরনের পাবলিক ইনকোয়ারির ক্ষেত্রে অনেক সময় প্রয়োজন পড়ে ১০ হাজার থেকে লক্ষাধিক স্বাক্ষর সম্বলিত পিটিশন, যা যেকোন পরিস্থিতির গতিপথকে পাল্টে দেয়ার জন্য যথেষ্ট। কেননা এধরনের আন্দোলনের ফলে পার্লামেন্ট সহ সরকারি অন্যান্য সংস্থা এবং তৃতীয় মনিটরিং সহ ওয়াচ ডগ নড়ে চড়ে বসে, যাতে কাঙ্ক্ষিত সফলতা পাওয়ার বহু নজির রয়েছে। তাদের মতে এখন দরকার শুধু আমাদের নিজেদের ঐক্যবদ্ধ নিয়মতান্ত্রিক আন্দোলন জোরদার করা।
প্রতিবাদ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন যুক্তরাজ্য সফররত বিশ্বনাথ উপজেলা চেয়ারম্যান সোহেল আহমদ চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গ্রেটার সিলেট কাউন্সিলের পেট্রন কেএম আবু তাহের চৌধুরী, জিএসসির উপদেষ্টা পরিষদের সভাপতি মিয়া মনিরুল আলম, বাংলাদেশ ক্যাটারার্স এসোসিয়েশনের সাধারণ সম্পাদক এম এ মুনিম, জিএসসির প্রতিষ্ঠাতা ট্রেজারার মাহিদুর রহমান, সংগঠনের ভাইস চেয়ার এম এ মান্নান, সাবেক মেয়র আব্দুল আজিজ সরদার, মতিন উজ্জামান, জিএসসি সাউথ ইষ্ট রিজিওনের চেয়ারম্যান মো: ইসবাহ উদ্দিন, সংবাদ পাঠিকা ড. জাকি রেজোয়ানা আনোয়ার, বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাষ্টের সভাপতি একেএম সেলিম । বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন নিহত রুবেলের আত্মীয় হিরন মিয়া।সভায় বক্তারা বলেন, ব্রিটেনের মতো একটি ওয়েলফেয়ার আধুনিক গণতান্ত্রিক রাষ্ট্রে এভাবে একজন ইমিগ্রেন্টের করুন মৃত্যু মেনে নেয়া যায় না। বক্তারা এই  ঘটনার  সুষ্ঠু তদন্ত দাবী করেন এবং ঢাকায় অবস্থিত ব্রিটিশ ভিসা প্রসেসিং অফিস দিল্লীতে স্থানান্তরের সিদ্ধান্ত বাতিল করার পাশাপাশি অবিলম্বে সিলেটে অবস্থিত অফিসে পূণার্ঙ্গ ভিসা প্রসেসিং কার্যক্রম শুরু করার দাবী জানান।

প্রতিবাদ সভায় আরো বক্তব্য রাখেন হবিগঞ্জ এসোসিয়েশনের সভাপতি এম এ আজিজ, কমিউনিটি নেতা রফিক আহমদ রফিক, জিএসসি সাউথ ইষ্ট ভাইস চেয়ার গোলাম আজম তালুকদার, জয়েন্ট সেক্রেটারি আব্দুল মালিক কুটি, কমিউনিটি নেতা ফারুক মিয়া, নূর বকস, আব্দুল মুমিন চৌধুরী বুলবুল, মুক্তিযোদ্ধা আমান উদ্দিন, দৌলতপুর এডুকেশন ট্রাষ্টের সাংগঠনিক সম্পাদক কদর উদ্দিন, বেতার বাংলার প্রেজেন্টার সোনিয়া তাসলিম, সলিসিটার এহসানুল হক সুমন, কমিউনিটি নেতা খলিল আহমদ কবির, জিল্লুর রহমান।

সভায় প্রবাসী সকল সংগঠনকে ঐক্যবদ্ধ হয়ে জোড়ালো প্রতিবাদের জন্য আহবান জানানো হয়। সভায় বেশ কিছু প্রস্তাবাবলি সর্বসম্মতিক্রমে গৃহীত  হয়। প্রস্তাবসমূহ হলো-০১. আজকের এই সভা লিংকনশায়ার মর্টন  ডিটেনশন সেন্টারে বাংলাদেশের তরুন রুবেল আহমদ এর অস্বাভাবিক মৃত্যু এবং চিকিৎসা জনিত অবহেলার কারনে দুঃখজনক মৃত্যুর তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছে। ০২. এই সভা সকল কমিউনিটি সংগঠনকে ঐক্যবদ্ধভাবে রুবেল আহমদের মৃত্যুর সুবিচারের জন্য জোড়ালো আন্দোলন গড়ে তুলার আহবান জানাচ্ছে। ০৩. এই সভা ব্রিটিশ ভিসা কার্যক্রম ঢাকায় চালু রাখার পাশাপাশি সিলেটে পূর্ণাঙ্গ ভিসা প্রসেসিং সেন্টার চালুর জোর দাবী জানাচ্ছে।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026