বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৮:২৯

দলেও থাকছেন না লতিফ সিদ্দিকী: সিলেটে প্রধানমন্ত্রী

দলেও থাকছেন না লতিফ সিদ্দিকী: সিলেটে প্রধানমন্ত্রী

শীর্ষবিন্দু নিউজ: প্রধানমন্ত্রী শেখ হাসিনা।মন্ত্রিসভার পাশাপাশি দল থেকেও বাদ পড়ছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকী। আজ বৃহস্পতিবার সকালে লন্ডন থেকে দেশে ফিরে সিলেটের এম এ জি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে এ কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

ভিআইপি লাউঞ্জে উপস্থিত থাকা আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মিসবাহ উদ্দিন সিরাজ ও সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি আবদুজ জহির চৌধুরী সুফিয়ান প্রধানমন্ত্রীর উদ্ধৃতির বরাত দিয়ে গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।

মেজবাহ সিরাজ বলেন, নেত্রী আমাদের কাছে সিলেটের সাংগঠনিক বিষয়ে খোঁজখবর নেন। তিনি শুরুতেই লতিফ সিদ্দিকীর প্রসঙ্গ তোলেন। তিনি বলেন, আমি, আমার পরিবারের অনেকেই একাধিকবার হজে গেছি। আমি অন্যের হয়েও একাধিকবার হজ পালন করেছি। আমি আমার বাবা-মা, দাদা-দাদি, নানা-নানির বদলি হজ পালন করেছি। তাঁর (লতিফ) কথায় আমি খুবই মর্মাহত। আপনারা তো ইতিমধ্যেই জেনেছেন, তাঁকে (লতিফ) মন্ত্রিসভায় রাখব না। দলেও রাখব না।

গতকাল বুধবার লন্ডনের স্থানীয় সময় সন্ধ্যায় বাংলাদেশের উদ্দেশে হিথ্রো বিমানবন্দর ছাড়েন প্রধানমন্ত্রী। বিমানটি আজ সকাল নয়টার দিকে সিলেটের এম এ জি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এরপর বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে এক ঘণ্টা অবস্থান করেন প্রধানমন্ত্রী। সকাল ১০টার দিকে একই বিমানে করে ঢাকার উদ্দেশে রওনা দেন শেখ হাসিনা। বিমানটি সকাল ১০টা ৪০ মিনিটে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। বিমানবন্দরে সাংবাদিকেরা প্রধানমন্ত্রীর কাছে লতিফ সিদ্দিকীর বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, এ বিষয়ে কাল বিস্তারিত জানাবেন।

আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মেজবাহ উদ্দিন সিরাজ, সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বদরুদ্দিন আহমদ কামরান, সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমেদ, জেলা আওয়ামী লীগের সভাপতি আবদুজ জহির চৌধুরী ও সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী ভিআইপি লাউঞ্জে শেখ হাসিনার সঙ্গে দেখা করেন। সংরক্ষিত নারী আসনের দুই সাংসদ শামসুন্নাহার শাহানা ও আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরীও সেখানে ছিলেন।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026