আন্তর্জাতিক নিউজ ডেস্ক: হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে সুইজারল্যান্ডের পাঁচ নাগরিক নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও দু’জন। বৃহস্পতিবার ফ্রান্সের সুইজারল্যান্ড সীমান্তবর্তী মন্টবেলিয়ার্ড শহরের কাছে একটি বাগানে কপ্টারটি বিধ্বস্ত হলে এ হতাহতের ঘটনা ঘটে।
ফ্রান্সের কর্মকর্তারা জানান, ইসি১৩০ নামে হেলিকপ্টারটি সুইজারল্যান্ডের লুয়াজান বিমানবন্দর থেকে ছেড়ে গিয়েছিলো। কপ্টারটি বিধ্বস্ত হওয়ার কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তবে, খবর পাওয়া মাত্র কর্মকর্তারা দুর্ঘটনাস্থলে ছুটে গেছেন।