বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৮:২৮

সিসিকের নিষেধাজ্ঞা সত্ত্বেও রিকাবী বাজারে ছাত্রলীগের অবৈধ পশুর হাট

সিসিকের নিষেধাজ্ঞা সত্ত্বেও রিকাবী বাজারে ছাত্রলীগের অবৈধ পশুর হাট

শীর্ষবিন্দু নিউজ ডেস্ক: সিলেট সিটি করপোরেশনের নিষেধ অমান্য করে নগরীর ২৭টি স্থানে পশুর হাট বসেছে। অবৈধ এই সব পশুর হাট বসানোর সাথে বেশির ভাগই ক্ষমতাসীন দলের নেতাদের সংশ্লিষ্টতা রয়েছে বলে একাধিক সুত্র নিশ্চিত করেছে।

রিকাবী বাজারে অবৈধ গরুর হাট উচ্ছেদ করাকে কেন্দ্র করে পুলিশ ও সাংবাদিকের সাথে চরম অশোভন আচরণ করেছে ছাত্রলীগ নেতাকর্মীরা।প্রত্যক্ষদর্শীরা জানান, ‘দুঃস্থ রোগী কল্যাণ সমিতি’র ব্যানারে ছাত্রলীগ-যুবলীগের নেতাকর্মীরা রিকাবী বাজারে অবৈধ পশুর হাট বসালে শনিবার দুপুরে পুলিশ অভিযান চালিয়ে পশুর হাট উচ্ছেদ করে।

বিকাল ৫টার দিকে এর প্রতিবাদে স্থানীয় ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা সড়ক অবরোধ করে রাখে তারা এ সময় প্রায় ১৫টি যানবাহনও ভাংচুর করে।এছাড়া তারা এক পুলিশ সদস্যকে লাঞ্চিত এবং সাংবাদিকের সাথে চরম অশোভন আচরণ করে। অবরোধের ছবি তুলতে গিয়ে লাঞ্ছনার শিকার হন আরটিভির সিলেট প্রতিনিধি সিনিয়র সাংবাদিক কামকামুর রাজ্জাক রুনু। তারা তার ক্যামেরা ছিনিয়ে নেয়। কিছুক্ষণ পর পুলিশের জনৈক কর্মকর্তার হস্তক্ষেপে ক্যামেরাটি তিনি ফেরত পান। এসময় ছাত্রলীগ নেতারা উপস্থিত সাংবাদিকদের কাছে ক্ষমাও চান।

বিকাল সাড়ে ৫টার দিকে রিকাবীবাজার এলাকায় সৃষ্ট ব্যারিকেড মাইকে ঘোষণা দিয়ে তুলে নেয় ছাত্রলীগ।ঘোষণায় তারা বলে, পুলিশের সাথে আমাদের সমঝোতা হয়েছে’ পুলিশ যেভাবে সরকারের অংশ, ছাত্রলীগও সেভাবে সরকারের অংশ। কাজেই আমাদের মধ্যে ভুল বোঝাবুঝি থাকার কথা নয়। এই বলে তারা পূনরায় অবৈধ পশুরহাট রিকাবীবাজারের রাস্তায় শুরু করে। রাত ৮টার দিকে রিকাবীবাজারে গিয়ে দেখা যায়, ছাত্রলীগ কর্মীরা রিকাবীবাজার পশুরহাট পাহারা দিচ্ছে। কয়েকজন পুলিশ নিরব দর্শকের ভুমিকায় অবস্থান করছে।

এদিকে রিকাবীবাজারে শনিবার অবৈধ্ পশুর হাট উচ্ছেদ করতে গিয়ে ব্যর্থ হয়েছে। বিষয়টি নিয়ে সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী অনেকটা বেকায়দায় পড়েছেন। নগরীতে অবৈধ পশুর হাট বসানো যাবে না বলে নিষেধাজ্ঞা জারি করেও তিনি রক্ষা করতে পারছেন না। শুক্রবার রাতে ও শনিবার সকালে মৌখিকভাবে নির্দেশ দেওয়ার পরও তারা অবৈধ হাট সরায়নি।

সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী বলেন, সকাল ১০টায় সিসিকের পক্ষ থেকে মহানগর পুলিশকে লিখিতভাবে অবৈধ হাটের বিরুদ্ধে ব্যবস্থা নিতে চিঠি দেওয়া হয়। এরই পরিপ্রেক্ষিতে পুলিশ অবৈধ পশুর হাট উচ্ছেদ অভিযান শুরু করে। শনিবার দুপুরে সিলেট নগরের রাস্তার উপর বসানো পশুর হাট উচ্ছেদ করে পুলিশ। সিলেটের নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী আরিফুর রহমানের নেতৃত্বে অভিযানে ৩টি পশুর হাট উচ্ছেদ করা হলেও সন্ধ্যায় আবারো একই জায়গাগুলো দখল করে পশুর হাট বসানো হয়েছে।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026