রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০১:৪৬

মস্তিষ্কের জিপিএস ব্যবস্থা উদ্ভাবনে তিনজন নোবেল বিজয়

মস্তিষ্কের জিপিএস ব্যবস্থা উদ্ভাবনে তিনজন নোবেল বিজয়

 আন্তর্জাতিক নিউজ ডেস্ক: চিকিৎসা শাস্ত্রে এ বছর নোবেল পুরস্কার পেলেন ব্রিটিশ বংশোদ্ভূত মার্কিন গবেষক অধ্যাপক জন ও’কিফি এবং নরওয়েজিয়ান দম্পতি এডভার্ড আই মোসের ও মে-ব্রিট মোসের। মস্তিষ্কের ভেতরকার জিপিএস ব্যবস্থা উদ্ভাবনের জন্য বিশ্বের সম্মানিত ওই পুরস্কারে তাদের ভূষিত করা হয়।

সোমবার সুইডেনের রাজধানী স্টকহোমে আনুষ্ঠানিকভাবে তাদের নাম ঘোষণা করা হয়। পুরস্কার হিসেবে তারা আট মিলিয়ন সুইডিশ ক্রাউন (৬৭৭,৪০০ পাউন্ড) পাবেন। নরওয়ের রাজধানী অসলো থেকে শুধু শান্তিতে নোবেল পুরস্কার প্রদান করা হয়। বাকি পুরস্কার ঘোষণা ও প্রদান করা হয় সুইডেনের রাজধানী স্টকহোমে।

নোবেল কর্তৃপক্ষ বলেছে, এই উদ্ভাবন দার্শনিক ও বিজ্ঞানীদের শতাব্দীকালের সমস্যার সমাধানে সহায়তা করবে। আমরা কোথায় অবস্থান করছি, কীভাবে মস্তিষ্ক তা জানতে পরে এবং এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়ার পরিকল্পনা ও পরিচালনা মস্তিষ্ক কীভাবে করে—এটাই এই তিন গবেষক আবিষ্কার করেছেন।

গবেষণা, উদ্ভাবন ও মানবতার কল্যাণে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ পদার্থ বিজ্ঞান, রসায়ন, চিকিৎসাশাস্ত্র, অর্থনীতি, সাহিত্য এবং শান্তিমোট ছয়টি শাখায় নোবেল পুরস্কার প্রদান করা হয়। বুধবার রসায়ন, বৃহস্পতিবার সাহিত্য, শুক্রবার শান্তি এবং সোমবার অর্থনীতিতে নোবেল বিজয়ীদের নাম ঘোষণা করা হবে।
কেন আলঝেইমার আক্রান্ত মানুষ তাদের আশপাশের জিনিস চিনতে পারে না—তা জানতে তাদের এই আবিষ্কার সহায়তা করবে বলে ভাবা হচ্ছে। ইউনিভার্সিটি কলেজ লন্ডনের অধ্যাপক ও কিফি ১৯৭১ সালে প্রথম মস্তিষ্কের অভ্যন্তরীণ পজিশনিং ব্যবস্থা উদ্ভাবন করেন। গবেষণায় তিনি দেখিয়েছেন, কোনো কক্ষে একটি ইঁদুর অবস্থানকালে মস্তিষ্কের একদল কোষ সক্রিয় হয়। কিন্তু অন্য স্থানে যাওয়ার সঙ্গে সঙ্গে মস্তিষ্কের অন্য একদল কোষ সক্রিয় হয়ে ওঠে।

বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে সুইডিশ বিজ্ঞানী আলফ্রেড নোবেল ১৮৯৫ সালে তার উপার্জিত অর্থ প্রদানের জন্য একটি উইল করে যান। এরপর ১৯০১ সাল থেকে পৃথিবীর বিভিন্ন ব্যক্তি বা প্রতিষ্ঠানকে অসামান্য অবদানের জন্য পুরস্কার প্রদান করে আসছে নোবেল কমিটি।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026