রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০১:৪৯

প্লেনের মুখোমুখি সংঘর্ষ ডাবলিন বিমানবন্দরে

প্লেনের মুখোমুখি সংঘর্ষ ডাবলিন বিমানবন্দরে

ডাবলিন বিমানবন্দরে দুই প্লেনের সংঘর্ষ

আন্তর্জাতিক নিউজ ডেস্ক: ডাবলিন বিমানবন্দরের রানওয়েতে দু’টি প্লেনের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। প্রাথমিকভাবে কোনো ধরনের ক্ষয়ক্ষতি বা প্রাণহানির খবর পাওয়া যায়নি। মঙ্গলবার সকালে এ দুর্ঘটনা ঘটে বলে আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানায়। ঘটনার সত্যতা স্বীকার করেছে রায়ান এয়ার কর্তৃপক্ষ।আইরিশ এভিয়েশন অথরিটি জানায়, ঘটনাস্থলে জরুরি উদ্ধারকারী দল পাঠানো হয়েছে। এছাড়া এয়ার ইনভেস্টিগেশন দল ঘটনার তদন্ত শুরু করেছে।

সংবাদমাধ্যম জানায়, বিমানবন্দরের ট্যাক্সিওয়েতে রায়ান এয়ারের দু’টি প্লেনের মুখোমুখি সংঘর্ষ হয়। তবে কোনো ধরনের প্রাণহানির খবর পাওয়া যায়নি। ঘটনার পর প্রত্যক্ষদর্শীরা সামাজিক যোগাযোগ মাধ্যমে সংঘর্ষের ছবি পোস্ট করেন।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026