বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৮:২২

লন্ডন কবিতা উৎসব ১৯ অক্টোবর

লন্ডন কবিতা উৎসব ১৯ অক্টোবর

শীর্ষবিন্দু নিউজ: আগামী ১৯ অক্টোবর লন্ডনে অনুষ্ঠিত হতে যাচ্ছে সংহতি কবিতা উৎসব-২০১৪। বর্ণাঢ্য এ কবিতা উৎসবে প্রধান অতিথি হিসেবে আমন্ত্রিত হয়েছেন কবি হেলাল হাফিজ। সংহতি কবিতা উৎসব আয়োজক সূত্রে এ খবর জানা যায়। এ বছর কবিতা উৎসবে বাংলা ভাষার কবিদের পাশাপাশি আমেরিকা, কানাডা ও ইউরোপের অনেক কবিরাও অংশ নেবেন।

সূত্র জানায়, লন্ডন প্রবাসী বাংলাদেশি কবিতাপ্রেমীদের সংগঠন ‘সংহতি সাহিত্য পরিষদ’ প্রতি বছরই এ কবিতা উৎসবের আয়োজন করে থাকে। চলতি বছর প্রতিষ্ঠানটির ২৫ বছর পূর্তি উৎসব। আমন্ত্রিত অতিথি হিসেবে উৎসবে আরও যোগ দেবেন কবি ফজলুল হক ও আবৃত্তিকার শিমুল মুস্তফা। ১৫ অক্টোবর আমন্ত্রিত অতিথিরা লন্ডনের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবেন বলে জানা যায়।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2026