বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৮:২১

থাইল্যান্ডে পাচার হওয়া ১১৬ বাংলাদেশী উদ্ধার

থাইল্যান্ডে পাচার হওয়া ১১৬ বাংলাদেশী উদ্ধার

আন্তর্জাতিক নিউজ ডেস্ক: থাইল্যান্ডের পুলিশ অভিযান চালিয়ে সে দেশে পাচার হওয়া শতাধিক বাংলাদেশীকে উদ্ধার করেছে। চরম দুর্ভোগের শিকার ৭৮ বাংলাদেশী ও মিয়ানমারের এক নাগরিককে উদ্ধার করা হয় ওই অভিযানে। তাদের স্থানীয় জেলা অফিসে রাখা হয়েছে।

গত শনিবার থেকে এ পর্যন্ত পাচার হওয়া মোট ১১৬ বাংলাদেশীকে উদ্ধার করলো পুলিশ। তাদের অধিকাংশকেই অসুস্থ বা ভীষণ দুর্বল অবস্থায় পাওয়া যায়। এ খবর দিয়েছে অনলাইন আরব নিউজ।

গত শনিবার থেকে এ পর্যন্ত পাচার হওয়া বাংলাদেশ ও মিয়ানমারের ১৩০ জনেরও বেশি নাগরিককে উদ্ধার করেছে পুুলিশ। কর্মকর্তারা জানিয়েছেন, রিসর্টবহুল বিখ্যাত দ্বীপ ফুকেটের উত্তরে অবস্থিত ফ্যান নগা প্রদেশ থেকে দুরবস্থার শিকার ব্যক্তিদের উদ্ধার করা হয়। গত শনিবার তাকুয়া পা জেলার একটি রবার বাগানে প্রথম দলটির সন্ধান পায় পুলিশ। ওই দলে ৩৮ বাংলাদেশী ও মিয়ানমারের পশ্চিমাঞ্চলে বসবাসকারী রোহিঙ্গা সম্প্রদায়ের ১৫ জন ছিলেন।

স্থানীয় র‌্যানং প্রদেশের একটি আশ্রয়কেন্দ্রে স্থানান্তরিত করা হয়েছে তাদের। থাই কর্তৃপক্ষ পাচারের ঘটনায় তদন্ত শুরু করেছে। তদন্ত শেষে পাচার হওয়া ব্যক্তিদের অচিরেই দেশে ফেরত পাঠানোর লক্ষ্যে কাজ করবে কর্তৃপক্ষ।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026