বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৮:২৮

পুনর্নির্মিত এমসি কলেজ ছাত্রাবাসের উদ্বোধন

পুনর্নির্মিত এমসি কলেজ ছাত্রাবাসের উদ্বোধন

শীর্ষবিন্দু নিউজ ডেস্ক: পুড়ে যাওয়ার সোয়া দুই বছর পর সিলেটের ঐতিহ্যবাহী এমসি কলেজ ছাত্রাবাসের পুনর্নির্মাণ ও সংস্কার কাজ শেষ হয়েছে। মঙ্গলবার দুপুরে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ ছাত্রাবাসের নতুন ব্লকগুলোর আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

তবে গ্যাস সংযোগ না দেওয়ায় আনুষ্ঠানিকভাবে শিক্ষার্থীদের এখনো ছাত্রাবাসে ওঠানো হয়নি বলে কর্তৃপক্ষ জানিয়েছে। উদ্বোধনের সময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মিসবাহ উদ্দিন সিরাজ, সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বদর উদ্দিন আহমদ কামরান, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আশফাক আহমদ, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী দেওয়ান মো. হানজালা, এমসি কলেজের অধ্যক্ষ অধ্যাপক নিতাই চন্দ্র চন্দ প্রমুখ।

কলেজ কতৃপক্ষ সূত্রে জানা যায়, ২০১২ সালের ৮ জুলাই সন্ধ্যায় ছাত্রলীগ-শিবির সংঘর্ষের পর কলেজ ছাত্রাবাসে আগুন ধরিয়ে দেওয়া হয়। এতে তিনটি ব্লকের ৪২টি কক্ষ সম্পূর্ণ পুড়ে যায় ও ক্ষতিগ্রস্ত হয় ৭০টি কক্ষ। অগ্নিসংযোগের ফলে ক্ষতিগ্রস্ত ছাত্রাবাস সংস্কার ও পুনর্নির্মাণে চার কোটি ৫৮ লাখ টাকা ব্যয় হয়েছে। এ প্রকল্পের আওতায় ছাত্রাবাসের ১, ২ ও ৪ নম্বর ব্লক পুনর্নির্মাণ এবং ৩, ৫ ও শ্রীকান্ত ব্লক, ছাত্রাবাস সুপারের কোয়ার্টার মেরামত ও সংস্কার করা হয়। আনুষ্ঠানিকভাবে ছাত্রাবাসটি উদ্বোধন করা হলেও গ্যাস সংযোগ দেওয়ার পর শিক্ষার্থীদের সেখানে ওঠানো হবে।

জানা যায়, পুরনো নির্মাণশৈলী অক্ষুন্ন রেখে নতুন করে তৈরি করা হয়েছে শতবছরের ঐতিহ্যবাহী এ ছাত্রাবাসের পুড়ে যাওয়া ব্লকগুলো। দুটি ব্লক কাঠ ও টিনের চালার আদলেই তৈরি করা হয়েছে। এছাড়া শিক্ষার্থীদের জন্য চেয়ার এবং খাটও আগের মতো করে নির্মাণ করা হয়।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026