বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৮:২০

তসলিমা নাসরিন কি ইউনুসের পথে হাটছেন?

তসলিমা নাসরিন কি ইউনুসের পথে হাটছেন?

সেলিম আহমেদ: গত ১২ অক্টোবর ২০১৪ ইউরোপিয়ান ইউনিয়নে একটি গোপণ বৈঠক হয়েছে, সেই বৈঠকে প্রবাসী বাংলাদেশী ব্যবসায়ী সহ ইউরোপের কতিপয় রাজনৈতিক  ব্যক্তিত্ব উপস্থিত ছিলেন। সেই বৈঠকের সম্ভাব্য কোন তথ্য প্রদান করা হয়নি, এমনকি বৈঠকে  যারা উপস্থিত ছিলেন, তারাও  কোন প্রেস রিলিজ ইস্যু করেননি, কাউকে কোন ছবিও উঠাতে দেননি। সেই বৈঠকের পর পরই লেখিকা তসলিমা নাসরিন, সালমান রুশদী, মালালা সহ বৈঠকের ১/২ জন সহ যারা ছিলেন, তারা মিলে  ছবি তুলেছিলেন, সেটা বহু কষ্ঠে সংগ্রহ করা হয়।
নাম প্রকাশে  অপর একটি সূত্র জানিয়েছেন, সম্প্রতি লতিফ সিদ্দিকী নিউ ইয়র্ক সফর কালে ইসলাম ও নবীজীকে কটাক্ষ করে যে বক্তব্য দেন, তাতে করণীয় এবং নেগোশিয়েশনের জন্য ওয়ার্কিং কমিটির আদলে কিছু একটা দাঁড় করানোর চেষ্ঠা চলছে, যাতে সরকারকে ভিতর ও বাইর থেকে চাপে রাখা যায়।
দ্বিতীয় সূত্র, যিনি অতিথিদের আনা নেয়ার দায়িত্বে ছিলেন, তিনি জানালেন, লন্ডন ভিত্তিক বাংলাদেশী কাউন্সিলর ও ব্যবসায়ীগ্রুপ সরকার দলীয় লবিষ্ট গ্রুপ তৈরির লক্ষে ইউরোপীয় ইউনিয়নের পার্লামেন্টের ভিতরে ফ্রেন্ডস অব বাংলাদেশের আদলে কিছু একটা গ্রুপ তৈরির কাজের প্রাথমিক আলোচনার জন্য বৈঠকটি অনুষ্ঠিত হয়েছে। এই গ্রুপটি প্রধানমন্ত্রীর আসন্ন ইতালি সফরের সময় অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়ানোর সম্ভাব্য কৌশল নিয়ে নিজেদের মধ্যে কর্মপন্থা নিরুপনে কমিশনভূক্ত সদস্যদের ভুমিকা রাখার জোড়ালো চেষ্ঠা করছেন।
আরেকটি সূত্র দাবি করেছেন তসলিমা নাসরিন, সালমান রুশদী কমিশনে রুদ্ধধার বৈঠক করেছেন, যেমন করে থাকেন ডঃ ইউনুস তার আমেরিকান লবীর সাথে। বাংলাদেশের মানবাধিকার,  জঙ্গীবাদ আর  জবাবদিহি শাসন ইত্যাদি নিয়ে রূদ্ধধার বৈঠক অনুষ্ঠিত হয়েছে। ধারণা করা যায়, সাম্প্রতিক রাজনৈতিক বিষয়াদি নিয়ে বিশেষ এক ইস্যু নিয়ে আলোচিত এই রুদ্ধধার বৈঠকের ফলাফল বা প্রতিক্রয়া ডিসেম্বর জানুয়ারির মধ্যে লাইম লাইটে আসবে।
বাংলাদেশে যে কিছু একটা ঘটতে যাচ্ছে বা চলছে- বাইরের নানা ততপরতা কিন্তু অনেক নাটকীয় ইঙ্গিত প্রদান করে। ব্যক্তিগত উদ্যোগে অনেক যোগাযোগ করেও প্রকৃত তথ্য বা কারা কারা উপস্থিত ছিলেন সেই বৈঠকে সুনির্দিষ্টভাবে জানা সম্ভব হয়নি। এ নিয়ে ইউরোপে এখন কানা ঘুষা চলছে।

 




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026