বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৮:২৯

ব্রিটেনও যৌতুকের কলঙ্ক

ব্রিটেনও যৌতুকের কলঙ্ক

সৈয়দ শাহ সেলিম আহমেদ- লন্ডন থেকে: যৌতুক সব সমাজেই একটা অভিশাপ হিসেবে খ্যাত। বাংলাদেশ, ভারত, পাকিস্তান সহ কিছু কিছু দেশে এখনো যৌতুক নামের ভয়াবহ সামাজিক ব্যাধির খবর আমরা নানা সময়ে পত্রিকার মাধ্যমে অবগত হয়ে থাকি।কখনো কখনো এর ভয়াবহতা এতো ব্যাপক হয়ে থাকে যে, অসংখ্য পরিবার সেজন্যে ভেঙ্গে গেছে, অনেক আহত ও নিহত হওয়ার মতো জঘন্য সংবাদও আমরা পত্র-পত্রিকা ও মিডিয়ার বদৌলতে জেনে থাকি।

আধুনিক কল্যাণমূলক রাষ্ট্র আর পাশ্চাত্য গণতন্ত্রের সূতিকাগার ব্রিটেনের মতো আধুনিক ও উন্নত দেশেও যখন এই যৌতুকের মতো ভয়ঙ্কর এক সামাজিক রোগের খবর মূলধারার মিডিয়া ও পুলিশের জয়েন্ট ইনভেস্টিগেশনের সংবাদের শিরোনাম হয়ে আসে, তখন ভাবতেও কষ্ট হয়, বিশ্ব মানবতা ও সভ্যতা এই সেঞ্চুরিতে এসেও কোথায় গিয়ে ঠেকেছে ? আমরা আসলেই কোথায় চলেছি ?

খবরে প্রকাশ, ব্রিটেনে শতাধিক নারী বছরের পর বছর যৌতুকের দাবী না মেটাতে পেরে বিছানায় শুধু অত্যাচারিত ও লাঞ্ছিত হচ্ছেননা, প্রতিনিয়ত তারা আগুনের ছাঁকা, মাথার চুল তুলে ফেলা, চামড়ার ছাল উঠিয়ে দেয়া, শারীরিক নির্যাতন, এমনকি বছরের পর বন্দী মানবেতর জীবন যাপনের মধ্য দিয়ে সংসার জীবন অতিবাহিত করছেন। যারা এই যৌতুক নিয়ে কাজ করেন, সেই ক্যাম্পেইনররা এখন সরকার, প্রশাসন এবং পুলিশকে আহ্বান জানিয়েছেন এ নিয়ে অনুসন্ধান ও তদন্ত করে দেখতে এই যৌতুকের অভিশাপের কারণে আসলেই ব্রিটেনেই কি পরিমাণ নারী নির্যাতিত হচ্ছেন।কারণ এই ব্যাধি এখন ব্যাপক আকার ধারণ করেছে।

যে সব চ্যারিটি সংগঠন এই যৌতুক প্রথার কেস নিয়ে কাজ করছেন, তারা বলছেন, ব্রিটেনের পুলিশের রেকর্ডে এই যৌতুকের কারণে নির্যাতনের কোন ডাটা বা তথ্য নেই।

এফজিএম( ফিমেল জেনিটাল মিউটিলেশন) নামের দাতব্য সংস্থার মাধ্যমে প্রকৃত তথ্য তুলনা করে উচ্চ পদস্থ পুলিশ কর্মকর্তারা তাই এখন আনুষ্ঠানিকভাবে এই যৌতুকের বলি যারা তাদের কেস রিভিউ করার ঘোষণা দিয়েছেন, যাতে প্রকৃত প্রমাণ সাপেক্ষে আইনি ব্যবস্থা গ্রহণ করা সহজতর হয়।

যৌতুক প্রথা বহু শতাব্দীর পুরনো এক কাস্টম- যার মানে হলো মেয়েকে যখন বাবা মা বিয়ে দেন তখন মেয়ের সাথে স্বামী ও তার বাপের(শ্বশুর) বাড়িতে মেয়ের সাথে টাকা-পয়সা, জমি-জামা, গাড়ী-কাপড় চোপড় ও ডিমান্ড অনুযায়ী গহনা-খরচ-ক্যাশ ইত্যাদি দিয়ে থাকেন। পৃথিবীর বহু দেশে এই যৌতুক প্রথা বহাল তবিয়তে চলে আসছে যুগ যুগ ধরে। দক্ষিণ এশিয়া, মধ্যপ্রাচ্য, আফ্রিকার কিছু অংশ, ইস্টার্ন ইউরোপ আর ব্রিটেনের কিছু কিছু কমিউনিটিতে এই যৌতুক প্রথা চালু রয়েছে। যদিও আধুনিক সভ্যতা ও শিক্ষা দীক্ষা ও বিজ্ঞানের উন্নতির ফলে মানুষ এখন এর বিরুদ্ধে সোচ্চার এবং এর লোপ পেতে শুরু করেছে। তারপরেও এই প্রথা এখনো বহু দেশ ও সমাজে স্থান কাল পাত্র ভেদে চালু রয়েছে। স্বামী কিংবা স্বামীর বাড়ী যখন তাদের চাহিদা মতো এই যৌতুক না পায়, তখনি শুরু এ নিয়ে লঙ্কা কান্ড, পরিণতিতে স্ত্রীর উপর নেমে আসে অন্যায় অত্যাচারের ষ্টীম রোলার। এক পরিসংখ্যানে দেখা গেছে বছরে বিশ্ব ব্যাপী এই যৌতুকের কারণে নারীদের  প্রায় ১৪,০০০ নারীর মৃত্যুর রেকর্ড রয়েছে।

বিশ্বের বহু দেশে এই যৌতুক আইনের মাধ্যমে নিষিদ্ধ করা হয়েছে, তবে খোদ ব্রিটেনে এখনো এই যৌতুক আইনীভাবে নিষিদ্ধ নয়।

এথনিক মাইনোরিটির শাহারান নামের এক প্রজেক্টের মাধ্যমে জানা গেছে ব্রিটেনে ৫০টির মতো পরিবারে যৌতুকের দাবীতে মারামারি রক্তারক্তির ঘটনার প্রমাণ রয়েছে।

ব্রিটেনের ইরানীয়ান ও কুর্দিশ ওমেনস রাইটস অর্গানাইজেশন(আইকেডব্লিউওআরও) এর মতে, ১০০র মতো কেইস তারা ম্যানেজ করেছেন, যাতে প্রায় সকল ক্ষেত্রেই যৌতুক ঘটিত কেইস, যেখানে অত্যাচার, নির্যাতন, মানসিক যন্ত্রণা এমনকি শারীরিক নির্যাতনের ঘটনাও রয়েছে।

ডারভী শহরের কর্ম নিবারণ নামের চ্যারিটি সংগঠন জানালো তাদের কাছে ডজন ডজন ফোন কল আসে, যাদের সব কলই এই যৌতুকের কারণে সংসারে অশান্তি আর নির্যাতনের অভিযোগ।

কভেন্ট্রির কমিউনিটি ওয়ার্কার জানালেন, গত বছর শতাধিক কেস তারা হ্যান্ডলিং করেছেন, যাদের অধিকাংশ কেসের কারণে নারীদের হাসপাতালে চিকিৎসা দিতে হয়েছে, কেউ কেউ নির্যাতন সহ্য করতে না পেরে আত্মহত্যা করেছেন।

সেজন্যে আজকে ব্রিটেনের সকল কমিউনিটির কমিউনিটি ওয়ার্কার আর চ্যারিটি সংস্থাগুলো পুলিশের প্রতি আহবান জানিয়েছেন, যাতে যৌতুকের ব্যাপারে আনুষ্ঠানিক তদন্ত শুরু করেন এবং পুরনো কেইস গুলো আবার রি-অপেন করে রিভিউ করে সুষ্ঠু তদন্ত পরিচালনা করেন।

পুলিশ অফিসার বলছেন যৌতুক প্রথা ট্যাকল করার জন্য নতুন ট্যাকটিস অবলম্বন করতে হবে। এসোসিয়েশন অব পুলিশ অফিসার্সের কমান্ডার মাক চিসি, ফোর্সড ম্যারিজ আর ফিমেইল জেনিটাল মিউটিলেশন যৌথভাবে দাবী করছেন, ১৪০,০০০ মতো পুলিশ অফিসার থাকা সত্যেও এই দেশে যৌতুকের বলি নারীদের হতে দেয়া যায়না।

জানা যায়, শারন প্রজেক্টের রেকর্ড থেকে, গত বছর ৫০ জন মহিলা অভিযোগ করেছেন যৌতুকের দাবী অতীতে না মেটাতে পারার কারণে তাদের শ্বশুর বাড়ীতে নির্যাতন, ব্ল্যাক মেইল এমনকি জেলের মতো বন্দী জীবন যাপন তাদের করতে হচ্ছে।

আরো ভয়াবহ চিত্র ফুটে উঠেছে পলি হারারের রিপোর্টে জানা গেছে এমন কতিপয় মহিলা গত বছর অভিযোগ করেছেন, বিয়ের যৌতুক হিসেবে স্বামীর জুয়া খেলার টাকা, স্বামীর ব্যবসায়ের ডেবট, এমনকি বাসার ফার্নিচার ক্রয়ের জন্য যৌতুক হিসেবে দাবী করা হয়েছে, যা থেকে ভায়োল্যান্স পর্যন্ত ঘটেছে।

আর ইমিগ্র্যান্ট পরিবারে যৌতুকের দাবী ক্রমেই বেড়ে যায়, অধিক টাকা আর ডিমান্ড যদি বৈধ পাসপোর্ট পেতে চায় স্ত্রী। সন্দীপ কর নামের কমিউনিটি ওয়ার্কার জানালেন দুই দশক ধরে তিনি কাজ করছেন, যার অধিক সংখ্যক কেইস মূলত এই যৌতুকের দাবী নিয়ে, এ দাবী মেটাতে না পারলে নির্যাতনের মাত্রা বাড়ার অভিযোগ নিয়েই তিনি কাজ করেন, যাতে সহনীয় অবস্থায় নিয়ে আসা যায়। তিনি আরো জানালেন, অনেক মহিলাই অভিযোগ করেছেন, যৌতুকের টাকা না মেটালে সিগারেটের ছ্যাকা শরীরে দেওয়া, অনেকের স্বামী মর্গেজের পেমেন্ট জন্য যৌতুক দাবী, অপারগতায় শরীরে পেট্রল ঢেলে দিয়ে জ্বালিয়ে দেয়ার হুমকি, শরীরের গোপন অংশে মারাত্মক নির্যাতনে অতিষ্ঠ হয়ে অবশেষে তাদের কাছে সাহায্য চান।

কেইস স্টাডি- ৫১ বছরের এক মহিলাঃ

দুই সন্তানের জননী ৫১ বছরের একজন মহিলার জীবন বিভীষিকাময় হয়ে উঠে এই যৌতুকের দাবী মেটাতে মেটাতে। তিনি জানালেন তিনি এতো অমানবিক জীবন যাপন করছেন, যেন একজন ক্রীতদাসী। ক্রমেই যৌতুকের চাহিদা দিনে দিনে বাড়তে থাকে, এ যেন তার গলায় ফাঁস হয়ে দেখা দিয়েছে। বিয়ের ২৬ বছর হলেও শ্বশুর পক্ষের দাবী মিটাতে তিনি ও তার পরিবার নাকে খত দেয়ার মতো অবস্থা। কিছুদিন আগে তার বাবার কাছ থেকে ৪,০০০ পাউন্ডের চেক এনে দিয়েছেন। তারপরেও তাদের চাহিদা মিটেনি। তারা এখন চায় আরো বড় বাড়ীতে যেতে তাই তাদের আরো টাকার দরকার।

১৮ মাস ব্যাপী তার বাবা তা দিতে অপারগ হলে তারা তাকে জ্বালিয়ে দেয়ার হুমকি দেয়।বাপের বাড়ীতে ভয়ে চলে গেলে সেখানে তারা হুমকি দেয় টাকা না দিলে তারা তাকে হিট ম্যান দিয়ে রাস্তায় হত্যা করবে।

সব চাইতে ভয়াবহ যে তথ্য তিনি জানালেন, (তার প্রথম বাচ্চা হওয়ার সময়ে) তার বাচ্চা যখন হাসপাতালে ডেলিভারি হয়, তখন তিনি ডেলিভারির পরে স্বামীর বাড়িতে গিয়ে কিছু প্রয়োজনীয় জিনিস পত্র আনতে গেলে তারা বাধা দেয়। এসময় হাসপাতাল নার্সের সহায়তায় পুলিশ কল করা হলে পুলিশ তাদের বিরুদ্ধে কোন ব্যবস্থা নেয়নি, কারণ যৌতুকের ব্যাপারে কোন গাইড লাইন না থাকার কারণে।

ব্রিটেনের ক্রাউন প্রসিকিউশন সার্ভিস যৌতুক প্রথা ট্যাকল বা এর বিরুদ্ধে অবস্থানের জন্য এখন পর্যন্ত কোন গাইড লাইন নেই।

করমা নির্ভানা চ্যারিটির ফাউন্ডার জসভিন্দর সাঙ্গিরা মন্তব্য করেন, যৌতুক প্রথার বিরুদ্ধের এখনি পুলিশের ভূমিকা জরুরী এবং প্রোপার প্রফেশনাল বডিস এমনকি ব্রিটিশ মেডিক্যাল এসোসিয়েশনের সাথে আলোচনা সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ, কেননা এর ফলে অনেকে আত্মহত্যা করতে উদ্যত হন।

নটিঙ্গহিলের একজন ব্যারিস্টার উষা সোদ বলেন, গত বছর তিনি ৫০টি যৌতুকের কেইস ডিল করেছেন। তার মতে পুলিশ এবং করোনার্স যদি এ ব্যাপারে ট্রেইন্ড হতেন তাহলে যৌতুকের বলি বা ইমিগ্র্যান্ট পরিবার যারা এর দ্বারা আক্রান্ত তাদেরকে বুঝানো সহজ হতো।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026