শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৭:৪৪

জঙ্গী তৎপরতার সন্দেহে পোর্টসমাউথে স্বপরিবারে বাংলাদেশি বংশোদ্ভূত তরুণ গ্রেপ্তার

জঙ্গী তৎপরতার সন্দেহে পোর্টসমাউথে স্বপরিবারে বাংলাদেশি বংশোদ্ভূত তরুণ গ্রেপ্তার

শীর্ষবিন্দু নিউজ ডেস্ক: সিরিয়ায় জিহাদে নিহত বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ তরুণ ইফতেখারের ভাই মুস্তাকিম জামানকে গ্রেপ্তার করেছে ব্রিটিশ পুলিশ। বিবিসির নিউজনাইট অনুষ্ঠানে ইফতেখার জামান সিরিয়ার তার জিহাদকে ফাইভ স্টার জিহাদ বলে মন্তব্য করে হৈচৈ ফেলে দেন।

আজ সোমবার তাকে লন্ডনের ওয়েস্টমিনস্টার ম্যাজেস্ট্রিট আদালতে মুস্তাকিমকে হাজির করা হতে পারে। পোর্টসমাউথের বাড়ি থেকে মুস্তাকিমের ভাই তুহিম, ২৬, তার বাবা ইনু মিয়া, ৫৭, এবং মা হেনা চৌধুরীকেও গ্রেপ্তার করা হয়েছে। তবে ১৫ অক্টোবর ইনু ও হেনা জামিন পান। মুস্তাকিমের ২৯ বছর বয়সী বোন তামান্না শাহারিনকেও গ্রিনউইচ থেকে গ্রেপ্তার করা হয়েছে।

সিরিয়া সংঘাতের ফলে ব্রিটেনজুড়ে মুসলমানদের বিরুদ্ধে যে ধরপাকড় চলছে তারই অংশ হিসেবে এই গ্রেপ্তার অভিযান চালানো হলে। সিরিয়ায় জিহাদে সবচেয়ে বেশি লোক অংশ নিচ্ছে পোর্টসমাউথ থেকে। দেশে ফিরে তারা ব্রিটেনের জন্য ভয়াবহ হুমকি সৃষ্টি করতে পারে বলে বলছে পুলিশ। ব্রিটেনে সন্ত্রাসী হামলার উচ্চ সম্ভাবনা রয়েছেও বলে দাবি করছে নিরাপত্তা সংস্থাগুলো।

মুস্তাকিম জামান, ২৩, নামের ওই যুবক এবং তার পিতামাতা ও ভাই-বোনকেও গত সপ্তাহে গ্রেপ্তার করা হয় বলে সোমবার জানিয়েছে ডেইলি মেইল। মুস্তাকিম জামানের ভাই ইফতেখার জামান,২৩, গত ডিসেম্বরে সিরিয়ায় মারা যায়। এর আগে তিনি শহীদ হওয়া ইচ্ছা প্রকাশ করেছিলেন।

মৃত ইফতেখারের ভাই মুস্তাকিম নিউজনাইট অনুষ্ঠানে তার মৃত ভাইয়ের পক্ষ নেন এবং বলেন, তিনি মহৎ কাজে গিয়ে মৃত্যুবরণ করেছেন এবং  তিনি সবসময় সেরা মুসলিম হতে চেয়েছিলেন। সিরিয়া সংক্রান্ত সংন্ত্রাসবাদে জড়িত থাকার সন্দেহে ১৪ অক্টোবর মুস্তাকিমকে গ্রেপ্তার করা হয়। এরপর থেকে তিনি পুলিশি হেফাজতে রয়েছেন।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026