বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৫:৫০

ক্ষমা চাইলেন সালমান

ক্ষমা চাইলেন সালমান

মিনিষা লাম্বা-সালমান খানবিনোদন ডেস্ক: মিনিষা লাম্বা-সালমান খানজনপ্রিয় টিভি রিয়েলিটি শো বিগ বস ৮ প্রচারিত হচ্ছে গত ২১ সেপ্টেম্বর থেকে। অনুষ্ঠানটি সঞ্চালনা করছেন দাবাং তারকা সালমান খান। সম্প্রতি অনুষ্ঠানটির একটি পর্বে এর প্রতিযোগী বলিউডের অভিনেত্রী মিনিষা লাম্বার কাছে ক্ষমা চেয়েছেন সালমান।

অনুষ্ঠানের প্রতিযোগী আলী কুলি মির্জা বিগ বস হাউজের অধিনায়ক হওয়ায় তাঁকে অভিনন্দন জানান সালমান। তিনি ডেঞ্জার আসনে বসানোর জন্য আলীকে একজন প্রতিযোগী মনোনীত করতে বলেন। মডেল ও অভিনেত্রী সোনালি রৌতের নাম নেন আলী।

কিন্তু আলীর এই সিদ্ধান্তে অনুষ্ঠানের আরেক প্রতিযোগী অভিনেতা গৌতম গুলাতি অসন্তোষ প্রকাশ করেন। তখন সালমান বলেন, ‘গৌতমের মনে হয় বিষয়টি ভালো লাগছে না।’ তিনি আলীর কাছে জানতে চান, সোনালিকে কেন ডেঞ্জার আসনের জন্য মনোনীত করা হল। সালমানের প্রশ্নের জবাবে আলী বলেন, বিগ বস হাউজ পরিষ্কার করার জন্য সোনালিকে বারবার বলতে হয়। তখন সোনালিকে খোঁচা মেরে সালমান বলেন, ‘আসলে তিনি ভারতকে পরিষ্কার না রাখার জন্য অন্যকে উত্সাহিত করছেন।’

এরপর সালমান বিগ বসের সব প্রতিযোগীর কাছে জানতে চান, সোনালিকে ডেঞ্জার আসনে বসানোর সিদ্ধান্ত সঠিক হবে কি না। বেশিরভাগ প্রতিযোগীই সোনালির পরিবর্তে মিনিষাকে নির্বাচিত করেন। এর পরিপ্রেক্ষিতে সোনালির পরিবর্তে মিনিষাকে ডেঞ্জার আসনে বসতে বলেন সালমান। মিনিষার কাছে ক্ষমাও চান খান সাহেব। জানিয়েছে টাইমস অব ইন্ডিয়া।

সালমান বলেন, এক বন্ধুর কাছে তিনি জানতে পেরেছেন, বিগ বস ৮ জেতার জন্য কোনো কৌশলের কথা ভাবেননি মিনিষা। সালমান এও বলেন, অনুষ্ঠানের আরেক প্রতিযোগী আরিয়া বাব্বরকে মিনিষা বলেছেন, জেতার চেষ্টা করে কোনো লাভ হবে না। নিজের আসল ব্যক্তিত্বকে আড়াল করে অন্যভাবে নিজেকে উপস্থাপনের জন্যও আরিয়াকে পরামর্শ দিয়েছেন মিনিষা।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
All rights reserved © shirshobindu.com 2012-2026