
সাধারণ ক্ষমা পেলে তারা প্রত্যাশিত কাজ পাবে এবং ভিসা পরিবর্তন করে ভালো ভাবে থাকার সুযোগ পাবে, এ আশায় বুক বেধে রয়েছে হাজারো বাংলাদেশি।
লেবার মার্কেট রেগুলেটরি অথরিটির (এলএমআরএ) তথ্য মতে, বর্তমানে বাহরাইনের অবৈধ বাংলাদেশির সংখ্যা ৩৬ হাজার ৫৭২ জন। কিন্তু এ সংখ্যা এর চেয়ে বেশি বলে সংশ্লিষ্টদের ধারণা।
বাংলানিউজের সঙ্গে একান্ত সাক্ষাতকারে রাষ্ট্রদূত বলেন, সম্প্রতি আমি ক্রেডেনশিয়ালের জন্য বাহরাইনের কিং এর সঙ্গে দেখা করে আমি তাকে এ বিষয়ে অবহিত করি এবং তিনি এতে সন্মতি জ্ঞাপন করেন।
এছাড়াও গত মঙ্গলবার আমি ক্রাউন প্রিন্স এর সঙ্গে দেখা করে এ বিষয়ে আলোচনা করি। তবে সরকারি ঘোষণা পাওয়া পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে। আশা করি খুব শিগগিরিই এ ব্যাপারে সরকারি ঘোষণা পাবো।
রাষ্ট্রদূত আরো বলেন, এ আইনের আওতায় যারা দীর্ঘদিন ধরে দেশে ফেরত যেতে চায়, কিন্তু প্রয়োজনীয় কাগজপত্রের জন্য যেতে পারছেনা তারা যেতে পারবে এবং যারা এখান থেকে যেতে চায় তারা বৈধ ভাবে থাকার সুযোগ পাবে।