বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৮:৩৫

সিসিক এলাকায় বিশুদ্ধ পানির কার্যক্রম উদ্বোধন

সিসিক এলাকায় বিশুদ্ধ পানির কার্যক্রম উদ্বোধন

নিউজ ডেস্ক: সিলেট সিটি কর্পোরেশন এলাকায় নিরাপদ পানির পরিকল্পনা কার্যক্রম শুরু হয়েছে। বুধবার সকালে সিলেট জেলা পরিষদ মিলনায়তনে এ প্রকল্পের উদ্বোধনী কর্মশালা অনুষ্ঠিত হয়।

উদ্বোধনী কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী বলেন- সিলেট সিটি কর্পোরেশন নগরবাসীর জন্য নিরাপদ পানি সরবরাহের চেষ্টা করছে। ইতিমধ্যে সিলেট বরিশাল পানি সরবরাহ প্রকল্পের অধীনে স্থাপন করা একটি পানি শোধনাগার পরীক্ষামূলকভাবে চালু করা হয়েছে। পানির পাইপ লাইন স্থাপন কার্যক্রমও চলছে।

সিলেট সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা এনামুল হাবীবের সভাপতিত্বে উদ্বোধনী কর্মশালায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ডিপিএইচই’র চীপ ইঞ্জিনিয়ার খালেদা আহসান। অনুষ্টানে স্বাগত বক্তব্য রাখেন প্রধান প্রকৌশলী নূর আজিজুর রহমান। সিলেট-বরিশাল পানি সরবরাহ প্রকল্পের পরিচালক রবীন রায়হান, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রোগ্রাম ম্যানেজার একেএম ইব্রাহীম প্রমুখ। অনুষ্ঠানে সিটি কর্পোরেশনের কাউন্সিলর ও কর্মকর্তাবৃন্দসহ বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সিলেট সিটি কর্পোরেশন ও বিশ্ব স্বাস্থ্য সংস্থা আয়োজিত কর্মশালায় জানানো হয়- অনিরাপদ পানির কারণে মানুষের মধ্যে নানা প্রভাব পড়ে। এর মধ্যে রয়েছে অপুষ্টি, অসুস্থ হওয়া, দৈহিক ও মানসিক বৃদ্ধি ব্যাহত হওয়া, পানিশুন্যতা, খনিজ লবনের ঘাটতি ও তড়িৎবিশিষ্ট অসাম্যতা। অনিরাপদ পানি সেবনে মানুষের মৃত্যু পর্যন্ত হতে পারে। সিলেট সিটি কর্পোরেশন এলাকায় নিরাপদ পানি নিশ্চিত করতে সিটি কর্পোরেশন, বিশ্বস্বাস্থ্য সংস্থা এবং জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর নিরাপদ পানির পরিকল্পনা প্রণয়ন এবং নিরাপদ পানি নিশ্চিত করবে।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026