বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৯:২৮

রেলমন্ত্রীর বিয়ে এবং…

রেলমন্ত্রীর বিয়ে এবং…

রেলমন্ত্রী মুজিবুল হকের বিয়ের আনন্দের রেশ যেন কাটছে না। গতকাল মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে সহকর্মীদের মিষ্টিমুখ করালেন তিনি। পাশাপাশি মন্ত্রিপরিষদ বিভাগের কর্মকর্তা-কর্মচারীদেরও মিষ্টি দিয়ে আপ্যায়িত করা হয়। মন্ত্রিসভার এক সিনিয়র সদস্য জানান, বৈঠক চলাকালে সিঙ্গারার সঙ্গে মিষ্টি দেয়া হয়। মিষ্টি দেখে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানতে চান, হঠাৎ মিষ্টি খাওয়ানোর কারণ কি? প্রতি উত্তরে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভূঁইঞা প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে বলেন, মাননীয় রেলমন্ত্রীর বিয়ের মিষ্টি। হাস্যোজ্জ্বল প্রধানমন্ত্রী এ সময় রেলমন্ত্রীর কাছে জানতে চান, মিষ্টি কি ঢাকা না কুমিল্লার? জবাবে রেলমন্ত্রী বলেন, ঢাকার। প্রধানমন্ত্রী এ সময় রসিকতা করে বলেন, ঢাকার মিষ্টি খাবো না, কুমিল্লার মিষ্টি খেতে চাই। তখন রেলমন্ত্রী বলেন, মাননীয় প্রধানমন্ত্রী এখন ঢাকার মিষ্টি খান, পরে কুমিল্লার মিষ্টি খাওয়াবো। এমন কথোপকথনের সময় হেসে উঠে পুরো মন্ত্রিসভা। এদিনের মন্ত্রিসভার বৈঠকে লাল শার্টের উপর কালো কোট পড়ে যোগ দেন রেলমন্ত্রী। বৈঠকে আসার পর পরই মন্ত্রিসভার কয়েক সদস্যের কাছ থেকে শুভেচ্ছা পান। তবে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী মুজিবুল হক চুন্নুকে এড়িয়ে চলছেন বলে মন্ত্রিসভার এক সদস্য জানালেন। এদিকে মন্ত্রিসভার পাশাপাশি মন্ত্রিপরিষদ বিভাগের কর্মকর্তা-কর্মচারীদেরও মিষ্টি দিয়ে আপ্যায়িত করান রেলমন্ত্রী। মন্ত্রিপরিষদ বিভাগের এক কর্মকর্তা জানান, রেলমন্ত্রী সব কর্মকর্তা- কর্মচারীকে প্যাকেটে করে মিষ্টি দেন। সবাই খুশিমনে মন্ত্রীর আতিথেয়তা গ্রহণ করেন।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026