
পুলিশের শীর্ষ কর্মকর্তাদের ধারণা, সন্দেহভাজন জঙ্গিরা ৮৮ বছর বয়সী রাণীকে ছুরিকাঘাত করে হত্যার পরিকল্পনা করলেও প্রয়োজনে আগ্নেয়াস্ত্রও ব্যবহার করতো।
সংবাদ মাধ্যমগুলো জানায়, গোয়েন্দা তথ্যটি পাওয়ার পর তা রাণী ও প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনকে অবগত করা হয়। কিন্তু তারপরও বিশ্বযুদ্ধের অবসান উপলক্ষে অয়োজিত সপ্তাহান্তের অনুষ্ঠানে যোগ দেওয়ার পরিকল্পনা করছেন রাণী। তিনি শনিবারের অনুষ্ঠানে যোগ দেওয়ার পরিকল্পনার পাশাপাশি রোববারের স্মরণানুষ্ঠানেও অংশ নেওয়ার পরিকল্পনাও করেছেন। রোববারের ওই অনুষ্ঠানে প্রথম বিশ্বযুদ্ধে নিহতদের সম্মানে দুই মিনিট নীরবতার পর প্রথম পুষ্পস্তবক অর্পণ করবেন রাণী।
উল্লেখ করা যেতে পারে, এবারই প্রথম রাণীর জীবন ঝুঁকির মুখে পড়েনি। এর আগেও তাকে হত্যার পরিকল্পনা করা হয় এবং সেটা দেশের বাইরে অস্ট্রেলিয়ায়। ১৯৭০ সালে রাণী ও তার স্বামী ফিলিপকে হত্যার ওই পরিকল্পনা লিথগো প্লট নামে কুখ্যাত। সেবার সিডনি থেকে অরেঞ্জে যাওয়ার সময় রাণী ও তার সফরসঙ্গীবাহী ট্রেনকে লাইনচ্যুত করার ছক কষা হয়। কিন্তু সৌভাগ্যবশত বেঁচে যান তিনি ও তার সঙ্গীরা। মাত্র ২৫ বছর বয়সে সিংহাসনে আরোহনের পর গত পাঁচ দশকেরও বেশি সময় ধরে ব্রিটিশ রাজত্বের রাণী হিসেবে দায়িত্ব পালন করছেন দ্বিতীয় এলিজাবেথ।