আ স ম মাসুম: ব্রিটিশ বাংলাদেশিদের বিভিন্ন ব্যবসায়িক উদৌাগকে স্বীকৃতি প্রদান, নতুন কর্মক্ষেত্র সৃষ্টির প্রয়াস, ব্যবসায়িক আন্তঃযোগাযোগ স্থাপন এবং বিনিয়োগে উদ্বুদ্ধ করতে দেশ ফাউন্ডেশন প্রথমবারের মতো উদ্যোগ নিয়েছে ব্রিটিশ বাংলাদেশি বিজনেস অ্যাওয়ার্ড (বিবিবিএ) ২০১৫। সোমবার বিকেলে পূর্ব লন্ডনের হোটেল হলিডে ইন-এর ভিক্টোরিয়া হলে আয়োজন করা হয় উদৌাগটির প্রথম সংবাদ সম্মেলন।
ব্রিটিশ বাংলাদেশি বিজনেস অ্যাওয়ার্ড (বিবিবিএ) এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মিসবাউর রহমান তার দেয়া বক্তব্যে বলেন, ব্রিটেনের রাজনীতি, অর্থনীতি, শিল্প, সাহিত্যসহ সামাজিক ক্ষেত্রে ব্রিটিশ বাংলাদেশিদের সাফল্য চোখে পরার মতো। ব্রিটেনে ব্রিটিশ বাংলাদেশিদের বিভিন্ন ব্যবসায়িক উদ্যোগকে স্বীকৃতি দিতে আমরা আয়োজন করতে যাচ্ছি প্রথম ব্রিটিশ বাংলাদেশি বিজনেস অ্যাওয়ার্ড ২০১৫।
তিনি আরও জানান, নমিনেশন জমা দেয়া শুরু হচ্ছে ১৫ নভেম্বর থেকে। অনলাইনে দেশ ফাউন্ডেশনের ওয়েবসাইট www.deshfoundation.org.uk কিংবা নমিনেশন ফরম ডাক যোগে পাঠানো যাবে। নমিনেশন জমা দেয়ার শেষ সময় আগামী বছরের ১৫ জানুয়ারি। খ্যাতনামা বিচারকদের নিয়ে গঠিত প্যানেল বিভিন্ন ক্যাটাগরিতে সেরা নির্বাচিত করবেন।
২১টি ক্যাটাগরিতে বিচারক প্যানেল বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে যাচাই বাছাইয়ের পর ৩ জন ব্যক্তি কিংবা প্রতিষ্ঠানকে মনোনয়ন করবেন। আসছে বছরের মার্চে বার্মিংহামে অভিজাত মিলনায়তনে অনুষ্ঠিতব্য আয়োজনে বিজয়ীর নাম ঘোষণা করার পাশাপাশি বর্ণাঢ্য আয়োজনে হবে পুরস্কার প্রদান অনুষ্ঠান। আয়োজনের প্রধান মিডিয়া পার্টনার বাংলা টিভি।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে উপস্থিত সাংবাদিকদের সঙ্গে নিয়ে কেক কাটেন দেশ ফাউন্ডেশন নেতৃবৃন্দ। আয়োজনকে সফল করতে সকলের আন্তরিক সহযোগিতা, পরামর্শ চান তারা।
দেশ ফাউন্ডেশন আয়োজিত ব্রিটিশ বাংলাদেশি বিজনেস অ্যাওয়ার্ড (বিবিবিএ) ২০১৫-এর সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন সংস্থাটির ভাইস চেয়ারম্যান সৈয়দ নাসির, ভাইস চেয়ারম্যান এনায়েত খান, ম্যানেজিং ডিরেক্টর শামীম চৌধুরী, অপারেশন ডিরেক্টর সায়েম আজাদী, ফাইনান্স ডিরেক্টর বদরুল ইসলাম, কমিউনিকেশন ডিরেক্টর মাসুদ আজাদ, ইভেন্ট ডিরেক্টর রাজু আহমেদ, মিডিয়া ডিরেক্টর সাহিরুল ইসলাম এবং অ্যাওয়ার্ডের প্রধান মিডিয়া পার্টনার বাংলা টিভির ম্যানেজিং ডিরেক্টর সাজ্জাদুর আজিজ মালিক। বার্মিংহাম কমিউনিটির বিশিষ্টজনদের মধ্যে আরও উপস্থিত ছিলেন বার্মিংহাম বাংলা প্রেসক্লাব সভাপতি মোস্তফা যুবরাজ, ফয়জুর রহমান, কামাল আহমেদ, মারুফ আহমেদ প্রমুখ।
উল্লেখ্য, ২০১১ সালে ব্রিটিশ বাংলাদেশিদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়কে উপজীব্য করে যাত্রা করে দেশ ফাউন্ডেশন ইউকে। ব্রিটিশ বাংলাদেশিদের সামাজিক, ব্যবসায়িক, শিক্ষা ও নানাক্ষেত্রে সাফল্য এবং সফল মানুষদের প্রেরণা যোগাতে কাজ করছে দেশ ফাউন্ডেশন। ব্রিটেনে বাংলাদেশিদের নিজস্ব কৃষ্টি, সংস্কৃতিকে নতুন প্রজন্মের কাছে তোলে ধরতে আয়োজন করা হয় নানা অনুষ্ঠানের। ফাউন্ডেশনের আয়োজনে ২০০৭ সালে সফলভাবে সম্পন্ন হয় ‘কমিউনিটি ও বিজনেস অ্যাওয়ার্ড’, বার্মিংহ্যামে ‘দ্য মিডল্যান্ড কারি অ্যাওয়ার্ড’, ‘ইউকে বাংলাদেশ ই-কমার্স ফেয়ার’ ইত্যাদি।
‘ব্রিটিশ বাংলাদেশি বিজনেস অ্যাওয়ার্ড (বিবিবিএ) ২০১৫’ অ্যাওয়ার্ড ক্যাটাগরি:
রাইজিং স্টার অব দ্যা ইয়ার: ৩০ বছরের নিচে ব্রিটিশ বাংলাদেশি ব্যবসায়িক ক্ষেত্রে অনন্য নজির সৃষ্টি করেছেন।
লিডার অব দ্য ইয়ার: কোন প্রতিষ্ঠান কিংবা প্রকল্পের সফল ম্যানেজার হিসেবে বিশেষ ভূমিকা রাখছেন।
এন্টেরপ্রেনর অব দ্য ইয়ার: একবছরের বেশি সময় পরিচালিত ব্যবসায়িক উদ্যোগ।
ফাইনানশিয়াল সার্ভিস: ব্যাংকার, অডিটর, একাউন্টেন্ট, বিজনেস অডিটর।
বেস্ট এন আর বি ইনভেস্টর: রিয়েল এস্টেট, হোটেল, ইন্ডাস্ট্রি ইত্যাদি।
মিডিয়া এন্ড দ্য আর্ট: মিডিয়া, পাবলিশিং, এডর্ভাটাইজিং, এন্টারটেনমেন্ট।
প্রফেশনাল সার্ভিস অ্যাওয়ার্ড: বিশেষজ্ঞ আইনজীবি, ডাক্তার, ইঞ্জিনিয়ার, পরামর্শক।
এন্টেরপ্রেনর এচিভমেন্ট: কমিউনিটি সোস্যাল এন্টারপ্রাইজ।
বেস্ট বিজনেসম্যান এন্টেরপ্রেনর অ্যাওয়ার্ড: পুরুষ ব্যবসায়িক উদ্যোক্তা যিনি স্বীয় ব্যবসা বৃদ্ধিতে সফলতা দেখিয়েছেন।
বেস্ট বিজনেস ওম্যান এন্টেরপ্রেনর অ্যাওয়ার্ড: নারী ব্যবসায়িক উদ্যোক্তা যিনি স্বীয় ব্যবসা বৃদ্ধিতে সফলতা দেখিয়েছেন।
ক্যাটারিং সাপলাইয়ার অ্যাওয়ার্ড: হসপিটালিটি/ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান।
বেস্ট চ্যারেটি ওর্গানাইজেশন: দাতব্য ক্ষেত্রে বিশেষ অবদান রাখা প্রতিষ্ঠান।
কমিউনিটি এক্সেলেন্স: কমিউনিটি ডেভেলপমেন্ট।
আউটস্ট্যান্ডিং এচিভমেন্ট ইন ট্রাভেল এন্ড ট্যুরিজম: ট্রাভেল/ কার্গো অপারেটর।
এক্সেলেন্ট এচিভমেন্ট ইন এডুকেশন ইন্সিটিটিউট: ট্রেনিং কোর্স, স্কুল/কলেজ।
আউটস্ট্যান্ডিং এচিভমেন্ট ইন কারি ইন্ডাস্ট্রি: রেস্টরেন্ট/ টেকওয়ে।
সুপার মার্কেট অব দ্য ইয়ার: লোকাল গ্রোসারি শপ।
ইন্টারন্যাশনাল ট্রেড অ্যাওয়ার্ড: আর্ন্তজাতিক বাজারে সফল ব্যবসায়িক সম্প্রসারণ।
লাইফ টাইম বিজনেস অ্যাওয়ার্ড: ব্যবসায়িক ক্ষেত্রে অনন্য সফল বিশেষ ব্যক্তি।
পার্সোনালিটি অব দ্য ইয়ার: নিজ পেশায় যিনি অনন্য নজির সৃষ্টি করতে পেরেছেন।
এক্সেলেন্স ইন কাস্টমার সার্ভিস: গ্রাহক সেবায় অনন্য প্রতিষ্ঠান।