বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২:২৮

পাঁচ কারণে নষ্ট হতে পারে আপনার ক্যারিয়ার

পাঁচ কারণে নষ্ট হতে পারে আপনার ক্যারিয়ার

শীর্ষবিন্দু নিউজ ডেস্ক: ক্যারিয়ার গড়ে তোলা অনেকটা কাঁচ দিয়ে পিরামিড সাজানোর মতো। এখানে প্রতিটি কাজ করতে হয় সতর্কতার সঙ্গে। কোনো একটি কাজে ভুল হলে তা সম্পূর্ণ বিষয়টিকে চুরমার করে দিতে পারে। আর এক্ষেত্রে যেসব কাজ আপনার ক্যারিয়ার নষ্ট করতে পারে, তেমন পাঁচটি বিষয় তুলে ধরা হলো এ লেখায়। এক প্রতিবেদনে বিষয়টি জানিয়েছে বিজনেস ইনসাইডার।

১. অতিরিক্ত আশ্বাস ও কম কাজ
কাজের ক্ষেত্রে আপনি যদি প্রতিষ্ঠানে অতিরিক্ত আশ্বাস দেন তাহলে সে অনুযায়ী কাজও করা প্রয়োজন। আর এক্ষেত্রে ব্যতিক্রম হলে তা ধ্বংস করতে পারে আপনার ক্যারিয়ার।
২. পরিবর্তনে বাধা দেওয়া
নতুন নতুন আইডিয়া প্রতিষ্ঠানে প্রবেশ করবেই। আর এসব নতুন বিষয়কে আয়ত্ব করে নিতে হবে। এক্ষেত্রে আপনি যদি নতুন এসব বিষয়ের সঙ্গে তাল মিলাতে না পারেন তাহলে আপনি প্রাচীনপন্থি বলে চিহ্নিত হবেন। ফলে ধ্বংস হবে আপনার ক্যারিয়ারের উন্নতির সম্ভাবনা।
৩. ভবিষ্যত অবস্থান নিয়ে দুশ্চিন্তা
ক্যারিয়ারের বর্তমান অবস্থাতেই মনোযোগ দেওয়া প্রয়োজন। ভবিষ্যত অবস্থার পরিবর্তনে যদি আপনি আগেই ভীত হয়ে যান এবং নতুন অবস্থানে যেতে অনাগ্রহী হন তাহলে তা ক্যারিয়ারের ১২টা বাজাতে পারে।
৪. সমস্যা চিহ্নিতকারী বনাম সমাধানকারী
সমস্যা অনেকেই চিহ্নিত করতে পারে। কিন্তু সমাধান করতে পারাতেই মূল দক্ষতার পরিচয়। এক্ষেত্রে আপনি যদি প্রতিষ্ঠানের বহু সমস্যা চিহ্নিত করতে পারেন কিন্তু সমাধান করতে না পারেন তাহলে তা আপনার জন্য মোটেই ভালো ফলাফল আনবে না।
৫. একই পর্যায়ে থাকা
কোনো প্রতিষ্ঠানে ভালোভাবে কাজ করা মানে ক্রমাগত গতিশীল হয়ে থাকা। আপনি যদি প্রতিষ্ঠানের একটি পর্যায়ে স্থিতিশীল হয়ে থাকেন এবং আর নতুন কোনো অবস্থান গ্রহণ করতে আগ্রহী না হন তাহলে সমস্যা গ্রাস করতে পারে আপনাকে।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026