বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১০:০০

সার্কভুক্ত দেশে অবাধে চলবে যাত্রী: মালবাহী গাড়ি

সার্কভুক্ত দেশে অবাধে চলবে যাত্রী: মালবাহী গাড়ি

শীর্ষবিন্দু নিউজ ডেস্ক: সার্কভুক্ত দেশগুলোর মধ্যে অবাধে চলবে যাত্রীবাহী ও মালবাহী গাড়ি। এ জন্য এ সংক্রান্ত চুক্তির খসড়া অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। গতকাল প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠকে ড্রাফট মোটর ভেহিক্যালস এগ্রিমেন্ট ফর দ্য রেগুলেশন অব প্যাসেঞ্জার অ্যান্ড কার্গো ভেহিকুলার ট্রাফিক এ্যামগস্ট সার্ক মেম্বার  স্টেটস শীর্ষক চুক্তির খসড়া অনুমোদন দেয়া হয়েছে।

বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভূঁইঞা বলেন, এ চুক্তির মাধ্যমে সার্কভুক্ত দেশগুলোর মধ্যে অবাধে গাড়ি চলাচলের ক্ষেত্রে দুয়ার খুলবে। খসড়া চুক্তিতে চলাচলের ক্ষেত্রে লাইসেন্স ও কোন কোন ক্ষেত্রে বীমার কথাও বলা হয়েছে। তিনি বলেন, আগামী ২৬ ও ২৭শে নভেম্বর কাঠমান্ডুতে সার্ক সামিট হতে যাচ্ছে। আশা করা যাচ্ছে এ চুক্তিটি সেখানে স্বাক্ষর করা যাবে। তবে তার আগে সার্কভুক্ত দেশগুলোর মন্ত্রিপর্যায়ের মিটিংয়ে এটি চূড়ান্ত হতে হবে। খসড়া চুক্তিতে যাত্রী, মালবাহী ও ব্যক্তিগত যানবাহনের কথা বলা হয়েছে।

যাত্রীবাহী যানবাহন আবার দুই ধরনের- রেগুলার ও নন রেগুলার। সাধারণভাবে যাত্রী পরিবহন করা বাস বা যানবাহন হচ্ছে রেগুলার আর পিকনিক, সামাজিক অনুষ্ঠান উপলক্ষে যখন যানবাহন চলবে তা হবে নন-রেগুলার। মন্ত্রিপরিষদ সচিব বলেন, অনুমতির ক্ষেত্রে একটি ফরম প্রস্তুত করা হয়েছে। যাতে সব দেশ একই ধরনের ফরম ব্যবহার করে অনুমতি দিতে পারে। এছাড়া, যারা যানবাহন চালাবেন তারা যে দেশের উপর দিয়ে যাবেন সেখানে অথরাইজড অপারেটর নিয়োগ করতে পারবেন। সংশ্লিষ্ট দেশের নিয়ম-কানুন মেনে অফিসও স্থাপন করতে পারবেন।

তিনি বলেন, যদি বিরোধ হয় তবে আলোচনার মাধ্যমে নিষ্পত্তি হবে। আলোচনার মাধ্যমে নিষ্পত্তি না হয় তবে আরবিট্রেশনের মাধ্যমে নিষ্পত্তি হবে। চুক্তিটি রিভিউ করা যাবে। যারা যানবাহন পরিচালনা করবেন তাদের মাল্টিপল ভিসা দেয়ার কথাও বলা হয়েছে চুক্তিতে। এ চুক্তির আওতায় কানেকটিভিটির সঙ্গে ভাড়া আসবে, সামাজিক ও অর্থনৈতিক উন্নতি হবে। এদিকে স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের মর্যাদা পাচ্ছে না বাংলাদেশ হাওর ও জলাভূমি উন্নয়ন বোর্ড। সরকারের সংযুক্ত বিভাগ হিসেবেই বোর্ড কর্মকা- পরিচালনা করবে।

এ জন্য বাংলাদেশ হাওর ও জলাভূমি উন্নয়ন বোর্ড আইন, ২০১৪ এর খসড়া অনুমোদন দেয়া হয়েছে মন্ত্রিসভায়। মন্ত্রিপরিষদ সচিব মোশাররাফ হোসাইন ভূঁইঞা বলেন, পানিসম্পদ মন্ত্রণালয় ‘হাওড় ও জলাভূমি উন্নয়ন বোর্ড’কে বিধিবদ্ধ স্বায়ত্তশাসিত সংস্থা করার প্রস্তাব করেছিল। বিস্তারিত আলোচনা করে মন্ত্রিসভা এ প্রস্তাব গ্রহণ করেনি। ভুটানের সঙ্গে বাণিজ্য চুক্তি নবায়ন হচ্ছে: ভুটানের সঙ্গে বাণিজ্য চুক্তি নবায়ন হচ্ছে। এ জন্য ‘এগ্রিমেন্ট অন ট্রেড বিটুইন দ্য রয়্যাল গভর্নমেন্ট অব ভুটান অ্যান্ড দ্য গভর্নমেন্ট অব দ্য পিপলস রিপাবলিক অব বাংলাদেশ’ শীর্ষক চুক্তি এবং এ সংক্রান্ত প্রটোকল নবায়নের প্রস্তাব অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, বাংলাদেশ ও ভুটানের মধ্যে একটি পাঁচ বছর মেয়াদি বাণিজ্য চুক্তি রয়েছে, যা ২০০৯ সালে স্বাক্ষরিত হয়েছিল। এ চুক্তির মেয়াদ ইতিমধ্যে উত্তীর্ণ হয়েছে। দুই দেশ চুক্তিটির মেয়াদ বাড়াতে একমত হয়েছে। ভুটানের সঙ্গে বাংলাদেশের প্রায় ২৫ মিলিয়ন ডলারের বাণিজ্য হয় জানিয়ে মোশাররাফ হোসাইন বলেন, বেশির ভাগই আমরা আমদানি করি, রপ্তানি কম হয়। চুক্তিতে সেবা (সার্ভিস) অন্তর্ভুক্ত করার জন্য বাংলাদেশ থেকে প্রস্তাব দেয়া হয়েছিল জানিয়ে মন্ত্রিপরিষদ সচিব বলেন, আগের চুক্তিতে সার্ভিস ছিল না। ভুটান এতে আপত্তি করেনি।

তারাও এটা চায়, তবে এ জন্য আলাদা একটা চুক্তির কথা বলেছে তারা। এদিকে মূল ভূখ-র পর এবার মালয়েশিয়ার সারাওয়াক প্রদেশেও কাজ করার সুযোগ পাচ্ছেন বাংলাদেশী কর্মীরা। এজন্য মালয়েশিয়ার সঙ্গে স্বাক্ষরিত ‘মেমোরেন্ডাম অব আন্ডারস্ট্যান্ডিং অন দ্য ইমপ্লয়মেন্ট অব ওয়ার্কার্স’ সংশোধনের জন্য প্রটোকল স্বাক্ষরের প্রস্তাব অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। মন্ত্রিপরিষদ সচিব বলেন, মালয়েশিয়া আমাদের দেশ থেকে জি টু জি (সরকার টু সরকার) পদ্ধতিতে লোক নিচ্ছে। এটা মালয়েশিয়ার মূল ভূ-খ-র জন্য প্রযোজ্য। এ প্রটোকল স্বাক্ষর হলে বাংলাদেশী কর্মীরা মালয়েশিয়ার সারাওয়াক স্টেটেও (প্রদেশ) যাওয়ার সুযোগ পাবেন।

এছাড়া, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উত্থাপন করা ‘এগ্রিমেন্ট বিটুইন দ্য গভর্নমেন্ট অব মালয়েশিয়া অ্যান্ড দ্য গভর্নমেন্ট অব রিপাবলিক অব বাংলাদেশ অন দ্য পার্শিয়াল এ্যাবলিশন অব ভিসা রিকয়্যারমেন্ট’ শীর্ষক চুক্তি অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। এ চুক্তির আওতায় অন অ্যারাইভাল সুবিধা নিয়ে দুই দেশের কূটনৈতিক ও অফিসিয়াল পাসপোর্টধারীরা ৯০ দিন ভিসা ছাড়া ভ্রমণ করতে পারবেন। মন্ত্রিপরিষদ সচিব বলেন, ৯০ দিনের বেশি থাকতে হলে নিজ নিজ দেশের নিয়ম অনুযায়ী সময় বাড়ানোও যাবে। দুই দেশ সম্মত হলে ভিসা অব্যাহতি চুক্তি নবায়ন করা যাবে, বাতিলও করা যাবে। কূটনৈতিক পাসপোর্টধারী স্পাউচ (দম্পতি) ও ২১ বছরের অবিবাহিত সন্তান এ সুবিধা পাবেন




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026