বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৯:৫৯

টেংরাটিলায় মাত্রাতিরিক্ত গ্যাসের উদগীরণ: বিষ্ফোরণ আতঙ্কে এলাকাবাসী

টেংরাটিলায় মাত্রাতিরিক্ত গ্যাসের উদগীরণ: বিষ্ফোরণ আতঙ্কে এলাকাবাসী

নিউজ ডেস্ক: সুনামগঞ্জের টেংরাটিলায় পরিত্যক্ত গ্যাসফিল্ডের আশপাশ দিয়ে মাত্রাতিরিক্ত গ্যাস উদগীরণ শুরু হয়েছে। গ্যাসফিল্ডের পাশের গ্রাম টেংরাটিলার বিভিন্ন সড়ক, জমি, পুকুর, বাড়ি-ঘর, বিদ্যালয় এমনকি ঘরের ফাটল দিয়েও গ্যাস বেরোতে থাকায় গ্রামের মানুষের মধ্যে নতুন করে আবারো আঙ্কক দেখা দিয়েছে। গ্যাসের বিষ্ফোরণ আতঙ্কে এরই মধ্যে প্রশাসন একটি পরিবারকে ওই এলাকা থেকে সরিয়ে নিয়েছে। আরো ১০/১২টি পরিবার চরম ঝুঁকিতে রয়েছে।

আর এতো সব ঝুঁকির মধ্যেও ক্লাস করছে টেংরা মাধ্যমিক বিদ্যারয় ও সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষর্থীরা এবং বুদবুদ করে বের হতে থাকা গ্যাসের গদ্ধে এলাকার শিশু ও বৃদ্ধরা শ্বাস জনিত নানা সমস্যায় ভুগছেন। সুনামগঞ্জের টেংরাটিলায় প্রায় ৯ বছর পর আবারো পরিত্যক্ত এই গ্যাস ফিল্ডের আশপাশের দেড় কিলোমিটার এলাকা জুড়ে গত ১৫দিন ধরে বুদবুদ শব্দে গ্যাস উদগীরণ হচ্ছে। তবে গত তিনদিন ধরে মাত্রাতিরিক্ত গ্যাস উদগীরণ শুরু হয়েছে।

আর পরিত্যক্ত গ্যাস ফিল্ডের পাশে অবস্থিত টেংরা প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় শিক্ষার্থীরাও রয়েছে আতঙ্কে। টেংরা মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্রী সুরভী আক্তার জানায়, আমাদের বিদ্যালয় ও বিদ্যালয়ের একমাত্র সড়ক দিয়ে গ্যাস উদগীরণ শুরু হওয়ায় চরম আতঙ্কে থাকি। বিদ্যালয়ে আসতে ও ক্লাস করতে ভয় লাগে। কখন কি হয়ে যায় এই আতঙ্কে। তাই ঠিকমত ক্লাস ও পড়ায় মনযোগ দিতে পারিনা।

ওই স্কুলের দশম শ্রেণীর আরেক শিক্ষার্থী হুমায়ূন কবীর জানায়, তার পড়ার টেবিলের নীচ দিয়ে গ্যাস নিসরণ হয়। বিদ্যুৎ চলে গেলে তারা বাতি জ্বালাতে পারেনা বিষ্ফোরণ আতঙ্কে। আর তার পিতা-মাতাও সব সময় আতঙ্কে থাকেন। টেংরা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফরিদ উদ্দিন আহমদ জানান, দুটি বিদ্যালয়সহ একমাত্র যাতায়াত সড়কটি এখন ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। আর বিদ্যালয়ের চারপাশ দিয়ে গ্যাস নিসরণ অব্যাহত রয়েছে। এতো সব ঝুঁকি থাকা সত্ত্বেও অনেকটা নিরুপায় হয়েই শিক্ষার্থীদের ক্লাস নিতে হচ্ছে তাদের।

পরিত্যক্ত গ্যাস ফিল্ডের আশেপাশের ঘরবাড়ির লোকজন গত তিন দিন ধরে রাতে ঠিকমত ঘুমতে পারছেনা না। তারা রান্নাবান্নর কাজে চুলা জ্বালাতে পারছেনা বিষ্ফোরণ আতঙ্কে। টেংরাটিলা গ্রামের আবুল হোসেনের স্ত্রী রেহানা আক্তার জানান, শুক্রবারের পর থেকে গ্যাস উদগীরণ শুরু হওয়ায় তারা ঠিকমত চুলা ধরাতে পারছেনা। রান্না ঘরের চুলার ভিতর থেকে গ্যাস বের হচ্ছে। বসত ঘরের খাটের নীচ থেকেও গ্যাস বের হচ্ছে। আর তাদের এ সমস্যা দেখার কেউ নেই বলে জানান রেহানা আক্তার।

টেংরাটিলা গ্রামের বাসিন্দা আব্দুর রহিম জানান, গত কয়েকদিন ধরে যে মাত্রায় গ্যাস উদগীরণ শুরু হয়েছে তাতে আবারো বড় ধরনের বিপদের আশংঙ্খা করছেন তারা। তিনি অভিযোগ করে বলেন, জেলা প্রশাসনের লোকজন এসে দেখেই চলে যান। এ পরিস্থিতি নিয়ন্ত্রণে কোন উদ্যেগ গ্রহন করছেনা তারা। আর নাইকোর কতৃপক্ষও সমস্যা সমাধানে কোন হস্তক্ষেপ করছেনা। তাই এলাকায় এখন চরম আতঙ্ক বিরাজ করছে বলে জানান তিনি।

দোয়ারাবাজার উপজেলার নির্বাহী কর্মকর্তা কামরুজ্জামান বলেন, গতকাল ঘটনাস্থল পরিদর্শন করে বিষ্ফোরণ আতঙ্কে ঝুঁকিপূর্ণ এলাকা থেকে একটি পরিবারকে সরিয়ে নেয়া হয়েছে। আর বাকি ১০টি পরিবারকেও সরিয়ে নেয়া হবে।

এ ব্যাপারে সুনামগঞ্জ জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলাম জানান, জেলা প্রশাসনের পক্ষ থেকে পেট্রোবাংলাকে চিঠি দিয়ে বিষয়টি জানানো হয়েছে। দু-একদিনের মধ্যে একটি প্রতিনিধি দল পাঠিয়ে ঘটনাস্থল পরিদর্শন করার কথা রয়েছে তাদের। টেংলাটিলরা বিষয়টি গুরুত্বের সাথে দেখছেন বলে জানান তিনি। সুনামগঞ্জ সদর হাসপাতালের ইমার্জেন্সি মেডিকেল অফিসার জানান, গ্যাসের র্দুগন্ধে ও এর সাথে বের হওয়া অন্যান্য রাসয়নিক পদার্থের কারণে শ্বাস জনিত নানা সমস্যা দেখা দিতে পারে।

২০০৫ সালের ৭ জানুয়ারি ও ২৪ জুন দু’দফা বিস্ফোরণে গ্যাসফিল্ডের প্রোডকশন কূপের রিগ ভেঙে যায় প্রচন্ড গতিতে এবং ভয়াবহ কম্পনসহ ২০০ থেকে ৩০০ ফুট উঁচু আগুন ১৫ দিন পর্যন্ত জ্বলে । দুই দফা বিস্ফোরণে গ্যাসফিল্ডের গ্যাসের রিজার্ভ ধ্বংস হওয়াসহ আশপাশের টেংরাটিলা, আজবপুর, গিরিশনগর, কৈয়াজুরি ও শান্তিপুরের মানুষের ঘরবাড়ি ও পরিবেশের ব্যাপক ক্ষয়-ক্ষতি হয়। বিস্ফোরণের পর আশপাশের মানুষকে সামান্য ক্ষতিপূরণ দিয়ে কিছুদিন পরই নাইকো তাদের সকল সরঞ্জামাদি নিয়ে গ্যাস কূপটিকে পরিত্যক্ত অবস্থায় ফেলে রেখে ওখান থেকে চলে যায়।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026