বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৮:৫২

সিলেটের ইতিহাস-ঐতিহ্য খচিত ম্যুরালের উদ্বোধন

সিলেটের ইতিহাস-ঐতিহ্য খচিত ম্যুরালের উদ্বোধন

শীর্ষবিন্দু নিউজ ডেস্ক: সিলেট নগরীর বড়বাজারে স্থাপত্যে শিল্পের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে সিলেটের ইতিহাস ও ঐতিহ্য। আম্বরখানা বড়বাজার রাস্তার প্রবেশমুখে নির্মাণ করা হয়েছে এই মুর‌্যাল। বড়বাজার সমাজকল্যাণ পরিষদের উদ্যোগে নির্মিত এই ম্যুরালটি শনিবার উদ্বোধন করা হয়েছে। দুপুরে ম্যুরালটির উদ্বোধন করেন সাবেক গণপরিষদ সদস্য ও বড়বাজার সমাজকল্যাণ পরিষদের সভাপতি এডভোকেট লুতফুর রহমান।

ম্যুরাল ও সৌন্দয্যবর্ধন কাজের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন  ৫ নং ওয়ার্ড কাউন্সিলর রেজওয়ান আহমদ, পরিষদ’র সহ সভাপতি সুলেমান আহমদ, সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন আহমদ, ফয়জুল্লাহ ফারুকী আদনান, আব্দুল মান্নান পুতুল, সালেহ আহমদ চৌধুরী, আব্দুর রহমান, চৌধুরী খোকন, মোসাদ্দেক রহমান বাচ্চু, আব্দুস সালাম, আনোয়ার হোসেন চৌধুরী, সাব্বির চৌধুরী, মাসুম আহমদ, আখতার আহমদ, জাবেদ খন্দকার। উদ্বোধনী অনুষ্ঠানে মোনাজাত পরিচালনা করেন বায়তুস সালাম জামে মসজিদের ইমাম মাওলানা হাফিজ ফয়েজ আহমদ।

সিলেট সিটি করপোরেশনের ৫নং ওয়ার্ডের কাউন্সিলর রেজওয়ান আহমদ বলেন- এলাকার উন্নয়নের জন্য সিটি করপোরেশনের পাশাপাশি স্থানীয় লোকজনকেও এগিয়ে আসা উচিত। বড়বাজারের উন্নয়নে এলাকার লোকজন উদারচিত্তে এগিয়ে আসায় অনেক উন্নয়ন কাজ সহজে সম্পন্ন করা সম্ভব হয়েছে। তাদের এ সহযোগিতা অব্যাহত থাকলে বড়বাজার এলাকাসহ ৫নং ওয়ার্ডকে একটি মডেল ওয়ার্ডে পরিণত করা সম্ভব হবে।

ম্যুরালটিতে ফুটিয়ে তোলা হয়েছে ওলিকুল শিরোমনি হযরত শাহজালাল (রহ.) এর তলোয়ার, জালালী কবুতর, ঐতিহ্যবাহী কিনব্রিজ, আলী আমজদের ঘড়িঘর ও চা বাগান। এছাড়া ম্যুরালটির সামনে তৈরি করা হয়েছে দৃষ্টিনন্দন বাগান। পাশে বসানো হয়েছে বড় বাজার আবাসিক এলাকার বাসার নাম্বার সম্বলিত রাস্তার দিকনির্দেশনা। রাতে পথচারীদের দৃষ্টি আকর্ষণের জন্য লাইটিংয়েরও ব্যবস্থা রাখা হয়েছে ম্যুরালটিতে।

উদ্বোধনী অনুষ্ঠানে বড়বাজার সমাজকল্যাণ সংস্থার সভাপতি ও সাবেক গণপরিষদ সদস্য লুৎফুর রহমান বলেন- সিলেট নগরীর ৫নং ওয়ার্ডের বড়বাজার আবাসিক এলাকাকে একটি মডেল পাড়ায় পরিণত করতে এলাকাবাসী কাজ করে যাচ্ছেন। এলাকার প্রবীণ ও তরুণরা মিলে এই সৌন্দর্য্যবর্ধনের কাজটি করেছেন। এর আগে পাড়ার প্রতিটি বাসায় নাম্বার প্লেট বসানো হয়েছে। এলাকার নিরাপত্তা নিশ্চিতেও উদ্যোগ নেয়া হয়েছে। আগামীতে বড়বাজারের প্রবেশদ্বারে দৃষ্টিনন্দন গেইট নির্মাণ করার পরিকল্পনা রয়েছে।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026