বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১০:১২

দেড় লক্ষ টাকা আর ৯ মাসে বানানো খাটটি প্রধানমন্ত্রীকে উপহার দিতে চান কাশেম

দেড় লক্ষ টাকা আর ৯ মাসে বানানো খাটটি প্রধানমন্ত্রীকে উপহার দিতে চান কাশেম

৯ মাসে বানানো খাটটি প্রধানমন্ত্রীকে উপহার দিতে চান কাশেম

মিনারুল হক: দীর্ঘ নয় মাসের পরিশ্রম আর দেড় লাখ টাকা খরচ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য সেগুন গাছের খাট বানিয়েছেন বান্দরবানের কাঠমিন্ত্রী আবুল কাশেম। প্রধানমন্ত্রীকে নিজের হাতে খাটটি উপহার দিতে চান কাশেম। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি অকুণ্ঠ ভালোবাসা আর বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার জন্য কিছু করার ইচ্ছা থেকেই কঠোর পরিশ্রম করে খাটটি বানিয়েছেন বলে কাশেম জানান।

সুন্দর এই খাটটি দেখতে শহরের বালাঘাটার মুসলিমপাড়ার কাশেমের দোকানে প্রতিদিনই লোকজন ভিড় করছে। মুসলিমপাড়ার আবুল কাশেমের দোকানে গিয়ে দেখা গেছে দামি সেগুন কাঠ দিয়ে তৈরি সাত ফুট দৈর্ঘ্য আর ছয় ফুট প্রস্তের খাটটিতে খোদাই করে নানা রঙের নকশা আঁকা হয়েছে। রয়েছে লাল সবুজের পতাকা আর বঙ্গবন্ধুর নাম।

আবুল কাশেম বলেন, দলের প্রতি ভালোবাসা এখন আগের মতো দেখা যায় না। অনেকে মুখে বলে জয় বাংলা কিন্তু অন্তরে নেই। জাতির জনক না থাকলে এই দেশের সৃষ্টি হতো না, ইতিহাস রচনা হতো না। আর প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতির জনকের কন্যা। মানুষ প্রধানমন্ত্রীকে অনেক কিছুই উপহার দেয়। আমি সামান্য কাঠ মিন্ত্রী। আমার নিজ হাতে ভাল কাঠ দিয়ে বানানো একটি সামান্য খাট বঙ্গবন্ধু কন্যার জন্য উপহার দিতে চাই।

কাশেম বলেন, আমার এই ইচ্ছা পূরণ হবে কিনা জানি না, কিন্তু জাতির জনক বঙ্গবন্ধুর জন্য ভালোবাসা আর তার কন্যার জন্য কিছু করতে পেরে আমি খুশি। আবুল কাশেম আরো জানান, বালাঘাটা উজানীপাড়াসহ বিভিন্ন জায়গা হতে বনের উৎকৃষ্ট সেগুন কাঠ বাছাই করে দীর্ঘ নয় মাসে খাটটি তৈরি করেছি। এতে অন্য কারো হাত লাগতে দেইনি। কারো কাছ থেকে কোনো টাকাও নেইনি।

খাটটি তৈরির আগে নকশাটি প্রতিমন্ত্রী বীর বাহাদুরসহ জেলার কয়েকজন নেতাকে দেখিয়েছেন বলে তিনি জানান। বালাঘাটার আর দশজন মিন্ত্রীর মতোই আবুল কাশের দোকানে দামি যন্ত্রপাতি নেই, নেই দামি ফার্নিচারও। তাতে কী, আবুল কাশের একাগ্রতা পরিশ্রম আর তার ইচ্ছাকে শ্রদ্ধা জানিয়েছেন এলাকার মানুষ।

Comments are closed.

পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০
All rights reserved © shirshobindu.com 2012-2026