বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১০:৪২

জাপানের পোশাক বাজারে বাংলাদেশের বিপুল সম্ভাবনা

জাপানের পোশাক বাজারে বাংলাদেশের বিপুল সম্ভাবনা

জাপানের পোশাক বাজারে বাংলাদেশের বিপুল সম্ভাবনা

নিউজ ডেস্ক: জাপানের পোশাক বাজারে বাংলাদেশের বিপুল সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত শিরো সাদোশিমা। সোমবার (০১ ডিসেম্বর) বিকেল ৪টায় রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জাপান এক্সটার্নাল ট্রেড অরগানাইজেশন (জেট্রো) আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, জাপানে পোশাকের বাজার অনেক বড়। আর বাংলাদেশ বিশ্বে পোশাক শিল্পের বাজারে দ্বিতীয় রফতানিকারক দেশ। তবুও জাপানের বাজারে বাংলাদেশের পোশাক খুবই সামান্য। বাংলাদেশের উদ্যোক্তারা যদি জাপানের পোশাক শিল্পের দিকে নজর দেয় তাহলে বড় বাজার ধরতে পারবে।

এ ব্যাপারে জাপান সরকার থেকে যতো ধরনের সহায়তা দেওয়া সম্ভব তা বাংলাদেশকে দেওয়া হবে বলেও আশ্বস্ত করেন জাপানি রাষ্ট্রদূত।

অনুষ্ঠানে এফবিসিসিআই সভাপতি কাজী আকরাম উদ্দিন বলেন, বাংলাদেশ পুরো বছর যে রফতানি করে তার ৭৫ শতাংশই যায় ইউরোপ ও আমেরিকার বাজারে। অন্যদিকে বাংলাদেশে আমদানির ৫৫ শতাংশই আসে এশিয়ান অঞ্চল থেকে। ফলে বানিজ্য ভারসাম্য রক্ষা করা সম্ভব হয় না। তার কিছু কারণের মধ্যে অন্যতম একটি হলো সাপ্লাই চেইন এর দুর্বলতা। তাছাড়া অন্যান্য সমস্যা তো আছেই।

বাণিজ্যে ভারসাম্য আনয়নে তাই রফতানির ক্ষেত্রে বাংলাদেশকে এশিয়ান অঞ্চলের ওপর গুরুত্ব দিতে হবে বলেও মন্তব্য করেন আকরাম উদ্দিন। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত পরিকল্পনামন্ত্রী মুস্তফা কামাল।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026