রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০১:৪০

ইতালিতে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশী যুবকের মৃত্যু

ইতালিতে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশী যুবকের মৃত্যু

আন্তর্জাতিক নিউজ ডেস্ক: ইতালির পালেরমোতে এক মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় গতকাল ৮ ডিসেম্বর মঙ্গলবার  নিহত হয়েছেন নাজমূল হোসেন (৩০) নামের এক বাংলাদেশী যুবক। তিনি মৌলভীবাজার সদর উপজেলার কনকপুর ইউনিয়নের দামিয়া গ্রামের মৃত মাখা মিয়ার ছেলে এবং সিলেট বিভাগ পরিষদ পালেরমো সিসিলির সাধারণ সম্পাদক জনাব আবুল কালাম আজাদের ছোট ভাই।

পুলিশের তদন্তে জানা যায় সোমবার ভোরে আনুমানিক ১০:৩০ মিনিটে মোটর সাইকেলে করে কর্মস্থলে যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে একটি গাছের সাথে ধাক্কা লাগে, এতে তিনি মুখে ও ডান হাতে গুরুতর আঘাত পান। পুলিশ থাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে সেখানে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

রোমে অবস্থিত বাংলাদেশ দূতাবাস সূত্রে জানা যায়, এরই মধ্যে তার লাশ দেশে পাঠানোর জন্যে কিছু আইনি প্রক্রিয়া শেষ করে দ্রুত তার মরদেহ দেশে পাঠানো হবে।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026