বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১০:৫১

ব্রিটেনের ইউকিপ লিডারের সেক্স কেলেঙ্কারির রেশ: সেক্রেটারি জেনারেল থেকে বরখাস্ত

ব্রিটেনের ইউকিপ লিডারের সেক্স কেলেঙ্কারির রেশ: সেক্রেটারি জেনারেল থেকে বরখাস্ত

সৈয়দ শাহ সেলিম আহমেদ: ব্রিটেন জুড়ে এই মুহুর্তে সব চাইতে আলোচিত ইউকিপ নামক তৃতীয় রাজনৈতিক এক দল – যারা ইতোমধ্যেই কনজারভেটিভ ও লেবার উভয় দলের ভোট বাক্সের ভোট কেটে বেশ নাটকীয় ও চাঞ্চল্যকর এক রাজনৈতিক হিসেব নিকেশের জন্ম দিয়েছে।

ইউকিপ লিডার নাইজেল ফারাজ ইউরোপীয় ইউনিয়নে ব্রিটেনের থাকা না থাকা আর ক্রমবর্ধমান ইমিগ্র্যান্ট সমস্যা নিইয়ে যতো টানা আলোচনায় চলে এসেছিলেন, ঠিক ততোটাই ভোট কেটে হিসেবের খাতায় ওলোট পালোট করে দিয়ে ছিলেন লেবার আর টোরিদের সাজানো বাগানে।

বর্তমানে গত দুদিন ধরে রেডিও টেলিভিশন আর সংবাদপত্রে লিড শিরোনাম ইউকিপ আর এর পার্টির সেক্রেটারি রজার বার্ড আর পার্টির নমিনেশনের দাবীদার নাতাশা বোল্টার নামক সুন্দরী তরুণী। সংবাদপত্র আর রেডিও ভাষ্যমতে এই নাতাশা বোল্টারের সাথে ইউকিপ পার্টির সেক্রেটারি রজার বার্ড সেক্স কেলেঙ্কারি নিইয়ে তোলপাড় এখন ব্রিটেন।

ইতিমধ্যে ইউকিপ এবং রজার বার্ড নাতাশার সেক্সুয়াল হ্যারাসম্যান্টের দাবী জোরালো ভাবে প্রত্যাখান করে আসছিলেন। রজার বার্ড আরো একধাপ এগিয়ে বলেছিলেন নাতাশা মিথ্যা বলছেন।

কিন্তু আজমেট্রো, রেডিও সহ বিভিন্নগণ–মাধ্যমে নাতাশা আর রজারের মধ্যে টেক স্টের মাধ্যমে একে অন্যকে চাওয়ার ও ভালোবাসার যেসব কথা বা ম্যাসেজ আদান প্রদান করা হয়েছে সব প্রকাশিত হয়েছে।

এসব টেকস্ট গণ–মাধ্যমে প্রকাশের পরপরই পার্টির সেক্রেটারি রোজার বার্ডের মুখোশ উন্মোচিত হয়ে যায়। পার্টির মুখপাত্র ইতিমধ্যেই রজার বার্ডকে পার্টির সেক্রেটারি জেনারেলের পদ থেকে বরখাস্ত করার সংবাদ নিশ্চিত করেছেন। গত ৫ নভেম্বর ২০১৪

৪১ বছর বয়সী সুন্দরী নাতাশা পার্টির সেক্রেটারির বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। আজকে যে টেকস্ট প্রকাশিত হয়েছে তাতে তারিখ রয়েছে সেই অভিযোগ দায়েরের চার দিন আগে, যাতে রজার বার্ড নাতাশা কেটেকস্ট ছাড়েন, তাতে তিনি লিখেন– আই লাভ ইউ, মিস ইউ এন্ড থিংক ইউ আর সর্ট অব পারফেক্ট।

এরপরের দিন তিনি তার টেকস্ট এর মাধ্যমে জানান তার অসুস্থ্যতার খবর।

এ দিকে রজার বার্ড নাতাশার টেকস্ট প্রকাশ করেছেন তারও আগে। সেখানে তিনি টেকস্ট প্রকাশের মাধ্যমে বুঝাতে চেয়েছেন নাতাশা নিজেই তার জন্য পাগল। নাতাশা টেকস্ট লিখেছেন– আই লাভ ইউ বার্ড এন্ড উইশ ইউ লেট মি লুক আফটার ইউ।

রজার বার্ড সংবাদ মাধ্যমে জানিয়েছিলেন তিনি নাতাশার সাথে সম্পর্ক গত ৬ নভেম্বর শেষ করে দিয়েছিলেন।

ডেইলি টেলিগ্রাফকে রজার বার্ড নিজের স পক্ষে নাতাশার অভিযোগের জবাবে ডিফেন্ড করে বলেন নাতাশা মিথ্যা বলছেন। কিন্তু নাতাশা টাইমসকে জানান, তিনি ইউকিপের হয়ে পরবর্তী নির্বাচনের প্রার্থী হওয়ার জন্য রজার বার্ডের সহযোগিতা চাইলে তিনি ইন্টারভিউয়ের জন্য তাকে তার লন্ডনের ফ্ল্যাটে আমন্ত্রণ জানান।

নাতাশা টাইমসকে বলেন, যখন তিনি রজারের সাথে দেখা করেন তখন তিনি দেখতে পান রজার তার ইন্টারভিউয়ের জন্য ইন্টারেস্টেড নন, বরং তাকে তিনি স্নোকার ক্লাবে নিইয়ে যান এবং সেখানে তিনি শারীরিকভাবে ইন্টারকোর্স করার জন্য আমন্ত্রণ জানান। নাতাশাকে তিনি তার বাসায় নিইয়ে যাওয়ার কথা বলেন। নাতাশা রজারের আমন্ত্রণে সাড়া দেননি সেদিন। পরে রজার নাতাশাকে তার অফিসে ডাকেন এবং সেখানে ডিনারের আমন্ত্রণের পাশাপাশি ড্রেস নিইয়ে কমপ্লেন করেন।

নাতাশা রজারকে খুশী করতে টেডবেকার থেকে ১৬৯ পাউন্ড খরচ করে ড্রেস জুতা পড়ে গেলে তিনি তাকে ট্যাক্সিগার্ল এর সাথে তুলনা করেন।

এতে নাতাশা বলেন তাতে তিনি চরমভাবে অপমানিত হন।ঐ সন্ধ্যায় তিনি নাতাশাকে তার সাথে শোয়ার আমন্ত্রণ জানান, যা নাতাশা চাননি। তিনি টাইমসকে বলেন, রজারেরএমন বারবার আহবানে তিনি দৃঢ় ভাবে সিদ্ধান্ত নেন তিনি তার সাথে শোতে যাবেন না। আজ রজার বার্ডকে পার্টির জেনারেল সেক্রেটারির পদ থেকে বরখাস্ত করা হয়েছে। অবশ্য গতকাল মিস নাতাশা ইউকিপের বাসিলডন আসন থেকে তার নমিনেশন প্রত্যাহার করে নেন। পার্টি থেকে বরখাস্ত হওয়ার আগ পর্যন্ত রজার বলেন তিনি কোন অন্যায় করেন নি।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026