শীর্ষবিন্দু নিউজ ডেস্ক: সাবেক অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়া হত্যাকান্ড‘র সম্পুরক চার্জশীটে ষড়যন্ত্র মূলক ভাবে সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরীকে অন্তর্ভূক্ত করার প্রতিবাদে বৃহস্পতিবার সকাল ১১টা থেকে সিটি কর্পোরেশন প্রাঙ্গনে সিলেট পেশাজীবি পরিষদ‘র ডাকে সংহতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এতে সিলেটের বিভিন্ন পেশাজীবি সংগঠন ব্যানার সহকারে অংশগ্রহণ করেছে।
সংহতি সমাবেশে সভাপতিত্ব করছেন সিলেট পেশাজীবি পরিষদ‘র আহবায়ক লেঃ কর্ণেল (অবঃ) আতাউর রহমান পীর। সমাবেশ পরিচালনা করছেন, দৈনিক সিলেট সুরমার নির্বাহী সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী দীপু, সিলেট পেশাজীবি পরিষদ‘র সদস্য সচিব সাংবাদিক নুরুল ইসলাম, ছাত্র ও যুব কল্যাণ ফেডারেশন‘র চেয়ারম্যান এইচ এম আব্দুর রহমান।