বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ১১:২৪

ইলিয়াস আলীকে গুম করেছে সরকারের আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী

ইলিয়াস আলীকে গুম করেছে সরকারের আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী

শীর্ষবিন্দু নিউজ ডেস্ক: আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা গণতন্ত্রে বিশ্বাসী নয়, ক্ষমতা গ্রহণের পর থেকে বাংলাদেশে বিরোধী দলের নেতা কর্মীদের উপর চালাচ্ছে ষ্টিম রোলার, হত্যা করা হয়েছে শত শত নেতা কর্মীকে । পিলখানায় দেশপ্রেমিক সেনাবাহিনী  হত্যার মাধ্যমে এ সরকারের ক্ষমতার অভিসারে বিদেশী রাষ্ট্রের তাবেদার হওয়ার নীল নকশা নিয়ে দেশ প্রেমিক রাজনৈতিক নেতা কর্মীকে হত্যা, গুম করে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় সরকারের আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জনপ্রিয় সংগ্রামী নেতা ইলিয়াস আলীকে গুম করা হয়েছে। লন্ডনে বিএনপি’র কেদ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী কথাগুলো বলেছেন।

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক সাবেক এম.পি এম.ইলিয়াস আলীকে গুমের প্রতিবাদে এবং অবিলম্বে অক্ষত অবস্থায় ফিরিয়ে দেবার দাবীতে যুক্তরাজ্য ইলিয়াস মুক্তি সংগ্রাম ঐক্য পরিষদ এর উদ্যোগে আয়োজিত প্রতিবাদ সভায় প্রধান অতিথির বক্তব্যে বিএনপির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এসব কথা বলেন।

তিনি বলেন জননেতা এম ইলিয়াস আলীর জন্য প্রবাস থেকে যে আন্দোলন করা হয়েছে তার একজন সহকর্মী হিসেবে আমি সবার কাছে কৃতজ্ঞ।  আগামীতে বাংলাদেশে জনগনের ভোটের অধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনের পাশাপাশি বিএনপির সাংগঠনিক সম্পাদক এম ইলিয়াস আলীকে ফিরে পাবার আন্দোলনে প্রবাসী সকলের সহযোগিতা কামনা করেন । বাংলাদেশে জবরদখলকারী সরকারের গুম ও খুনের বিরুদ্ধে সবাইকে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে ঐক্যবদ্ধ আন্দোলনে ঝাপিয়ে পড়ার আহ্বান জানান ।

জননেতা এম ইলিয়াস আলীর সন্ধানের দাবিতে যুক্তরাজ্য ইলিয়াস মুক্তি সংগ্রাম ঐক্য পরিষদ এর উদ্যোগে শনিবার এক প্রতিবাদ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন ইলিয়াস মুক্তি সংগ্রাম ঐক্য পরিষদের আহবায়ক আবুল কালাম আজাদ।  সভায় স্বাগত বক্তব্য রাখেন সংগ্রাম পরিষদের সদস্য সচিব আলহাজ তৈমুছ আলী। ইলিয়াস মুক্তি সংগ্রাম ঐক্য পরিষদের যুগ্ম আহ্বায়ক ড. এম মুজিবুর রহমানের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন যুক্তরাজ্য বিএনপির সভাপতি শায়েস্তা চৌধুরী কুদ্দুস, বিএনপির চেয়ার পার্সন বেগম খালেদা জিয়ার পররাষ্ট্র বিষয়ক উপদেষ্ঠা কমিটির সদস্য সচিব মুশফিকুল ফজল আনসারী, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার এসাইনমেন্ট অফিসার ডা. ফিরোজ মাহমুদ কামাল, যুক্তরাজ্য বিএনপির সাধারণ সম্পাদক কয়্সর এম আহমদ, যুক্তরাজ্য বিএনপির সাবেক আহাবায়ক এম এ মালিক, যুক্তরাজ্য বিএনপির সহ সভাপতি আব্দুল হামিদ চৌধুরী, কাউন্সিলর আ ম অহিদ, বিশ্বনাথ প্রবাসী এডুকেসন ট্রাস্টের সহ সভাপতি হাজী হাছন আলী,  বাংলা টাউন কেটারার্স এসোসিয়াসন এর সভাপতি গুলজার আহমেদ, যুক্তরাজ্য বিএনপি যুগ্ম সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম মামুন, যুক্তরাজ্য যুবদলের সাবেক আহবায়ক মদরিস আলী বাদশাহ, যুক্তরাজ্য বিএনপির সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন সেলিম, বিশিষ্ট কমিউনিটি ব্যক্তিত্ব মনির উদ্দিন বশির ।

মুশফিকুল ফজল আনসারী বলেছেন, বিএনপির সাংগঠনিক সম্পাদক সাবেক এমপি এম ইলিয়াস আলী ছিলেন দলের একজন নিবেদিত ও ত্যাগী নেতা।  জবরদখলকারী সরকারের বিরুদ্ধে তিনি ছিলেন এক মূর্তিমান আতংক।  ইলিয়াস আলীর মত সাহসী নেতাকে সকল স্বৈরাচারী সরকারই  ভয় পায়।  আর সরকার বিরোধী আন্দোলনকে ধমিয়ে রাখতেই ইলিয়াস আলীকে পরিকল্পিতভাবে গুম করে রাখা হয়েছে।  তিনি বলেন অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে বাংলাদেশে জনগনের সরকার প্রতিষ্ঠা করে  ইলিয়াস আলীকে সুস্থ অবস্থায় ফিরে আনা হবে ইনশাআল্লাহ।

স্বাগত বক্তব্যে ইলিয়াস মুক্তি সংগ্রাম পরিষদের সদস্য সচিব আলহাজ তৈমুছ আলী বলেন, মাটি ও মানুষের নেতা সিলেটের সিংহ পুরুষ এম ইলিয়াস আলীকে ফিরে পেতে প্রবাসে জোড়দার আন্দোলন গড়ে তুলা হবে । তিনি আগামী দিনের আন্দোলনে সবাইকে শরিক হবার আহ্বান জানান ।

ইলিয়াস মুক্তি সংগ্রাম পরিষদের আহ্বায়ক আবুল কালাম আজাদ বলেন, সংগ্রামী জননেতা এম ইলিয়াস আলীকে বাংলাদেশে গুম নামক কারাগারে বন্দী করে রাখা হয়েছে। সাবেক এমপি এম ইলিয়াস আলীকে সুস্থ অবস্থায় ফিরে পাবার দাবিতে  তার জন্মস্থান বিশ্বনাথে তিনজন নেতা শহীদ হয়েছেন এবং হাজার হাজার নেতা কর্মী আজো জেল জুলুম হুলিয়া মাথায় নিয়ে ঘর বাড়ি ছাড়া।  তিনি বলেন আমাদের প্রিয় নেতাকে ফিরে পেতে ভবিষ্যতেও যে কেনো ত্যাগ স্বীকারে আমরা প্রস্তুত ।

সভায় পবিত্র কোরআন তেলাওয়াত করেন মৌলানা শামিম আহমেদ।  সভায় আরো বক্তব্য রাখেন বিএনপি নেতা এম এ সাত্তার, ইলিয়াস মুক্তি সংগ্রাম পরিষদ এর যুগ্ম আহবায়ক মদরিস আলী মফজ্জুল, আফজল  হোসেন, নুরুল ইসলাম, যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নাসির আহমদ শাহীন, যুক্তরাজ্য বিএনপি স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক আখতার হোসেন, যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আবুল হোসেন, যুক্তরাজ্য  জাসাসের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, যুক্তরাজ্য যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য এম এ রহিম, দেওয়ান আব্দুল বাসিত, কবির মিয়া, নুরুল আলী রিপন, জাকির হোসেন, আখতার হোসেন শাহীন, আলকু মিয়া, যুক্তরাজ্য আইনজীবী ফোরামের আহ্বায়ক কমিটির সদস্য সলিসিটর একরামুল হক মজুমদার, বিএনপি নেতা এস এম লিটন, হেভেন খান,  যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ১ নম্বর সদস্য আবুল হাসনাত রিপন, ব্যারিস্টার এ এম শাহজাহান,

অন্যান্যর মধ্যে আরো বক্তব্য রাখেন সাংবাদিক রহমত আলী, বালাগঞ্জ বিএনপি সহ সভাপতি আব্দুস সালাম আজাদ,  বিএনপি নেতা আসাব আলী, আতাউর রহমান (মিফতা), আমিনুর রহমান আখতার,  আমিনুর রহমান আকরাম, ডা. এম এন আলম,  সালেহ গজনবী, তপু শেখ, সিটি যুবদলের সাধারণ সম্পাদক ডা. শেখ মনসুর রহমান,   ব্যারিস্টার এম এ শাহ জাহান, সাহেদ আহমেদ তালুকদার, মোহা: আবুল কালাম, মোহা: মনোয়ার হোসেন, জাসাস নেতা ব্যারিস্টার আনওয়ার, হেলাল উদ্দিন, মোহা: হেলাল, যুক্তরাজ্য তরুণ দলের আহ্বায়ক অলিউর রহমান চৌধুরী, জুনেদ আহমেদ চৌধুরী, এম এ আহাদ, আকমল হুসেন, অকলু মিয়া,  রুহেল আহমেদ, গজম্বর আলী, তানভির আহমেদ তুষার, মোহা: হাবিব উল্লাহ, এস হুসেন, আসাদুজ্জামান আখতার প্রমূখ ।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2026