রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০১:৩১

জার্মানিতে ইসলামবিরোধীদের রুখতে অনলাইন ক্যাম্পেইন

শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: জার্মানিতে ইসলামবিরোধী বিক্ষোভ এবং উগ্র ডানপন্থিদের উত্থানের খবর আন্তর্জাতিক গণমাধ্যমে প্রকাশ হচ্ছে নিয়মিত৷ এদের বিরোধীরা কিভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমের সহায়তা নিচ্ছে তাই নিয়েই এ প্রতিবেদন৷

সাম্প্রতিক সময়ে জার্মানির বিভিন্ন শহরে উগ্র ডানপন্থিদের প্রতিবাদ, বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে৷ জার্মান গণমাধ্যম ছাড়াও আন্তর্জাতিক গণমাধ্যমেও এ সব খবর ফলাওভাবে প্রকাশ হয়েছে৷ গত অক্টোবর মাসে জার্মানির কোলন শহরে হুলিগানস এগেনস্ট সালাফিস্ট বা হোগেসা আয়োজিত প্রতিবাদ কর্মসূচি শেষ হয়েছিল বিক্ষোভ সহিংসতার মধ্য দিয়ে৷ এটা ছিল সালাফিজমের বিরুদ্ধে বিভিন্ন প্রতিদ্বন্দ্বী ফুটবল ক্লাবের হুলিগানস এবং উগ্র ডানপন্থিদের সম্মিলিত আন্দোলন৷

ডিসেম্বরে ড্রেসডেনে পেট্রিয়টিক ইউরোপিয়ানস এগেনস্ট দ্য ইসলামাইজেশন অফ অক্সিডেন্ট বা পেজিডা-র আয়োজিত প্রতিবাদ কর্মসূচিতে কয়েক হাজার মানুষ অংশ নিয়েছে৷ তাদের দাবি হচ্ছে, রাজনৈতিক আশ্রয়প্রার্থীদের জন্য আরো কড়া আইন চালু করতে হবে৷ গত সোমবার (১৫.১২.১৪) পেজিডা-র প্রতিবাদ কর্মসূচিতে ড্রেসডেন শহরে ১৫ হাজারের বেশি মানুষ অংশ নেয়৷ এর আগে তাদের কোনো কর্মসূচিতে এত মানুষের সমাগম হয়নি৷ ঐ দিইন বন এবং ড্যুসেলডর্ফসহ জার্মানির ১৫টির মতো শহরে এই কর্মসূচি পালন করা হয়৷

জার্মানির রাজপথে এ সব প্রতিবাদ কর্মসূচির প্রভাব সামাজিক যোগাযোগ মাধ্যমেও দেখা যাচ্ছে৷ গত নভেম্বরের মাঝামাঝি সময়ে ফেসবুকে সক্রিয় হওয়া পেজিডা-র পাতা লাইক করেছেন ৭০ হাজার মানুষ৷ ফেসবুকে জনপ্রিয়তার বিচারে এই সংখ্যা জার্মানির বড় রাজনৈতিক দল সিডিইউ বা এসপিডি-র চেয়ে খুব একটা কম নয়৷ পেজিডা এবং হোগেসা তাদের ফেসবুক পাতা ব্যবহার করে ইসলামি চরমপন্থিদের বিরুদ্ধে সক্রিয় হতে জার্মানদের আহ্বান জানাচ্ছে৷

জার্মানির রাস্তায় পাল্টা প্রতিবাদ

ইসলামবিরোধী গ্রুপগুলোর প্রতিবাদ কর্মসূচিকে কেন্দ্র করে জার্মানিতে এখন অভিবাসীবিরোধী মনোভাব, জিনোফোবিয়া এবং উগ্র ডানপন্থিদের কর্মকাণ্ড নিয়ে ব্যাপক বিতর্ক চলছে৷

ইসলামিবিরোধীদের প্রতিবাদ কর্মসূচির প্রতিবাদে রাজপথেও নেমেছেন অনেকে৷ ড্রেসডেনে যেদিন পেজিডা-রা সমাবেশ করেছে, সেদিন তাদের বিরোধীরাও রাস্তায় নেমেছিল ড্রেসডেন ফর অল, অল ফর… ব্যানার হাতে৷ একই সময়ে কোলনে রাস্তায় সমবেত একদল মানুষের হাতে ছিল ব্যানার ইউ আর কোলন – নট নাৎসি৷

ব্লগওয়াচ

জার্মানিতে ইসলামবিরোধীদের রুখতে অনলাইন ক্যাম্পেইন জার্মানিতে ইসলামবিরোধী বিক্ষোভ এবং উগ্র ডানপন্থিদের উত্থানের খবর আন্তর্জাতিক গণমাধ্যমে প্রকাশ হচ্ছে নিয়মিত৷ এদের বিরোধীরা কিভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমের সহায়তা নিচ্ছে – তাই নিয়েই এ প্রতিবেদন৷ উৎবংফবহ চবমরফধ উবসড়হংঃৎধঃরড়হ ওংষধসশৎরঃরশ উবঁঃংপযষধহফ ৮.১২.

সাম্প্রতিক সময়ে জার্মানির বিভিন্ন শহরে উগ্র ডানপন্থিদের প্রতিবাদ, বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে৷ জার্মান গণমাধ্যম ছাড়াও আন্তর্জাতিক গণমাধ্যমেও এ সব খবর ফলাওভাবে প্রকাশ হয়েছে৷ গত অক্টোবর মাসে জার্মানির কোলন শহরে হুলিগানস এগেনস্ট সালাফিস্ট বা হোগেসা আয়োজিত প্রতিবাদ কর্মসূচি শেষ হয়েছিল বিক্ষোভ সহিংসতার মধ্য দিয়ে৷ এটা ছিল সালাফিজমের বিরুদ্ধে বিভিন্ন প্রতিদ্বন্দ্বী ফুটবল ক্লাবের হুলিগানস এবং উগ্র ডানপন্থিদের সম্মিলিত আন্দোলন৷

ডিসেম্বরে ড্রেসডেনে পেট্রিয়টিক ইউরোপিয়ানস এগেনস্ট দ্য ইসলামাইজেশন অফ অক্সিডেন্ট বা পেজিডা-র আয়োজিত প্রতিবাদ কর্মসূচিতে কয়েক হাজার মানুষ অংশ নিয়েছে৷ তাদের দাবি হচ্ছে, রাজনৈতিক আশ্রয়প্রার্থীদের জন্য আরো কড়া আইন চালু করতে হবে৷ গত সোমবার (১৫.১২.১৪) পেজিডা-র প্রতিবাদ কর্মসূচিতে ড্রেসডেন শহরে ১৫ হাজারের বেশি মানুষ অংশ নেয়৷ এর আগে তাদের কোনো কর্মসূচিতে এত মানুষের সমাগম হয়নি৷ ঐ দিইন বন এবং ড্যুসেলডর্ফসহ জার্মানির ১৫টির মতো শহরে এই কর্মসূচি পালন করা হয়৷

চড়ষরুবর-ঊরহংব্ধঃুব মবমবহ ঐড়ড়ষরমধহং

দু হাজারের মতো হুলিগানস কোলোনে সালাফিস্টদের বিরুদ্ধে সমাবেশ করে

জার্মানির রাজপথে এ সব প্রতিবাদ কর্মসূচির প্রভাব সামাজিক যোগাযোগ মাধ্যমেও দেখা যাচ্ছে৷ গত নভেম্বরের মাঝামাঝি সময়ে ফেসবুকে সক্রিয় হওয়া পেজিডা-র পাতা লাইক করেছেন ৭০ হাজার মানুষ৷ ফেসবুকে জনপ্রিয়তার বিচারে এই সংখ্যা জার্মানির বড় রাজনৈতিক দল সিডিইউ বা এসপিডি-র চেয়ে খুব একটা কম নয়৷ পেজিডা এবং হোগেসা তাদের ফেসবুক পাতা ব্যবহার করে ইসলামি চরমপন্থিদের বিরুদ্ধে সক্রিয় হতে জার্মানদের আহ্বান জানাচ্ছে৷

জার্মানির রাস্তায় পাল্টা প্রতিবাদ

ইসলামবিরোধী গ্রুপগুলোর প্রতিবাদ কর্মসূচিকে কেন্দ্র করে জার্মানিতে এখন অভিবাসীবিরোধী মনোভাব, জিনোফোবিয়া এবং উগ্র ডানপন্থিদের কর্মকাণ্ড নিয়ে ব্যাপক বিতর্ক চলছে৷

ইসলামিবিরোধীদের প্রতিবাদ কর্মসূচির প্রতিবাদে রাজপথেও নেমেছেন অনেকে৷ ড্রেসডেনে যেদিন পেজিডা-রা সমাবেশ করেছে, সেদিন তাদের বিরোধীরাও রাস্তায় নেমেছিল ড্রেসডেন ফর অল, অল ফর… ব্যানার হাতে৷ একই সময়ে কোলনে রাস্তায় সমবেত একদল মানুষের হাতে ছিল ব্যানার ইউ আর কোলন – নট নাৎসি৷

অ্যান্টি নাৎসি নামে নতুন একটি অ্যাপও তৈরি হয়েছে, যেটি ব্যবহার করে বার্লিন এবং ব্রান্ডেনবুর্গে কখন, কোথায় ডানপন্থিরা প্রতিবাদ বিক্ষোভের আয়োজন করছে এবং কোন রাস্তা তারা ব্যবহার করছে, তা জানা যাবে৷ এই অ্যাপ ডানপন্থিদের বিরোধীদের জন্য বিশেষ সহায়ক, কেননা তারা এই অ্যাপ অনুযায়ী পাল্টা কর্মসূচি দিতে পারে৷

সামাজিক যোগাযোগ মাধ্যমে পাল্টা আন্দোলন

সিডনিতে জিম্মি ঘটনার প্রেক্ষিতে মুসলমান বিরোধী মানসিকতা যাতে বাড়তে না পারে সে উদ্দেশ্যে চালু হওয়া হ্যাশট্যাগ আই ল রাইড উইথ ইউ এখন জার্মানিতেও পেজিডা-দের বিরুদ্ধে ব্যবহার করা হচ্ছে৷

পেজিডা#ওয়াচ নামক একটি গ্রুপ, যারা নব্য নাৎসি এবং পেজিডাদের কর্মকাণ্ডের দিকে নজর রাখছে, তাদের ফেসবুক পাতায় ইতোমধ্যে ১৫ হাজারের বেশি লাইক পড়েছে৷ টুইটারে এই গ্রুপ হ্যাশট্যাগ নোপেজিডা ব্যবহার করে বিভিন্ন টুইট করছে৷

পেজিডা-র অনুসারীদের শনাক্তের উপায়

কারো কোনো ফেসবুক বন্ধু পেজিডাদের লাইক করছে কিনা তা জানার জন্য একাধিক ওয়েবসাইট চালু হয়েছে৷ ব্লগার এবং আন্দোলনকারীরা এই লিংকটি অনলাইনে শেয়ার করছেন এবং অনুরোধ করছেন, লিংকটি ব্যবহার করে পেজিডা-দের পছন্দ করে এমন ফেসবুক বন্ধুদের আনফ্রেন্ড করে দিতে৷

তবে এই লিংকটি যা বলতে পারছে না তাহচ্ছে, কেনো তারা পেজিডা-র ফেসবুক পাতা লাইক করছে৷ কেউ একজন হয়ত পাতাটির লাইক বোতাম চেপে রেখেছে যাতে তাদের আন্দোলন সম্পর্কে সব খবর পেত পারে৷ আবার তার অর্থ এই নয় যে পেডিজা-র মূলমন্ত্রের সঙ্গে সেই ব্যক্তিটি একমত পোষণ করছে৷ সামগ্রিকভাবে বিষয়টি নিয়ে ফেসবুকে বিতর্ক চলছে৷

Comments are closed.

পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026