শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৮:২৪

ঢাকার বকশীবাজারে সংঘর্ষ : মামলায় আসামি দেড় শতাধিক

ঢাকার বকশীবাজারে সংঘর্ষ : মামলায় আসামি দেড় শতাধিক

শীর্ষবিন্দু নিউজ ডেস্ক: ঢাকার বকশীবাজারে পুলিশ, ছাত্রলীগ ও বিএনপি কর্মীদের সংঘর্ষের ঘটনায় মামলা করেছে পুলিশ। হাবীবুন্নবী খান সোহেল ও আজিজুল বারি হেলালসহ ছাত্রদলের সভাপতি ও সম্পাদকের নাম উল্লেখ করে দেড় শতাধিক নেতা-কর্মীকে মামলার আসামি করা হয়েছে। বুধবার গভীর রাতে শাহবাগ ও চকবাজার থানায় পৃথক দুটি মামলা দায়ের করে পুলিশ।

এদিকে নেত্রকোনা-১ আসনের সংসদ সদস্য ছবি বিশ্বাসের গাড়ি পোড়ানো ও তার ওপর হামলার ঘটনায় হত্যা চেষ্টার অভিযোগও আনা হয়েছে। বকশীবাজারে সংঘর্ষের ঘটনায় নীলক্ষেত পুলিশ ফাঁড়ির এসআই সাহেব আলী বাদী হয়ে শাহবাগ থানায় ২৩ জনের নাম উল্লেখ পূর্বক আরো ৫০ জন অজ্ঞাতনামা আসামি উল্লেখ করে মামলা করেন। শাহবাগ থানার পরিদর্শক (তদন্ত) মো. হাবিল হোসেন বিএনপি নেতাদের বিরুদ্ধে মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, ২৩ আসামির মধ্যে বিএনপির কেন্দ্রীয় নেতাদের মধ্যে কেউ নেই, অধিকাংশই যুবদল ও ছাত্রদলের স্থানীয় নেতা-কর্মী। এরইমধ্যে যাদের আটজনকে গ্রেফতার করা হয়েছে। এ ছাড়া সংঘর্ষের ঘটনায় চকবাজার থানায় অপর মামলাটি দায়ের করেন এসআই দেলোয়ার হোসেন। যেখানে ৭০ জনের নাম উল্লেখ করা হয়েছে। মামলায় আরো ৩০/৪০ জন অজ্ঞাতদেরকে আসামি করা হয়েছে। যাদের মধ্যে গতকাল পুলিশ ৫ জনকে গ্রেফতার করেছে।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026