বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১:১১

বাংলাদেশেও বড়দিনের উৎসবে ব্যাপক আমেজ

বাংলাদেশেও বড়দিনের উৎসবে ব্যাপক আমেজ

নিউজ ডেস্ক: পাশ্চাত্যের মতো ধুমধাম করে আমাদের দেশে বড়দিন পালন না হলেও গীর্জা এবং খ্রিষ্টান প্রতিষ্ঠানগুলোর পাশাপাশি কিছু বড় হোটেল এবং রেস্তোরাঁতে বড়দিনের অনুষ্ঠানের আয়োজন করে। বেশিরভাগ ক্ষেত্রেই প্রি-ক্রিসমাস পার্টি বা বড়দিন পূর্ব উৎসবের আয়োজন করা হয়। তবে বড়দিনের দিন রিজেন্সি, সোনারগাঁও, ওয়েস্টিনের মতো হোটেলগুলোতে কিছু অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

প্রতি বছরের মতো এ বছরও উত্তরার রিজেন্সি হোটেলে বড়দিনের বিভিন্ন আয়োজন করা হয়েছে। হোটের ভিতরে রঙিণ করে সাজানো হয়েছে ক্রিসমাসট্রি। পুরো হোটেল সাজানো হয়েছে বড়দিনের আমেজে।

তবে ২৫ ডিসেম্বর রিজেন্সির রুফটপ গার্ডেন রেষ্টুরেন্টে ‘গ্রিল অন দ্যা স্কাইলানই’য়ে আয়োজন করা হয়েছে বড়দিনের মূল অনুষ্ঠান। সকাল ১০টা থেকে শুরু করে অনুষ্ঠান চলবে দুপুর আড়াইটা পর্যন্ত। এ আয়োজনে বাচ্চাদের জন্য থাকবে বিশেষ আয়োজন। টয় ট্রেন, বাউন্সি, বল হাউস, জাদুসহ নানান ধরনের খেলাধুলার আয়োজন থাকবে। উৎসব আরও আকর্ষণীয় করে ‍তুলতে সবার জন্য উপহার নিয়ে পার্টিতে হাজির হবেন স্যান্টাক্লজ। তাছাড়া আরও কিছু চমক তো থাকছেই।

এছাড়াও বড়দিনের আগের দিন ২৪ ডিসেম্বর ‘ক্রিসমাস ইভ’য়ে থাকছে বিশেষ ডিনারের আয়োজন আর বড়দিনের দিন থাকছে বিশেষ দুপুরের আয়োজন। রিজেন্সির আয়োজন নিয়ে আরও বিস্তারিত জানতে ০১৭১৩৩৩২৬৬১ নাম্বারে যোগাযোগ করা যাবে। এ বছরের বড়দিন এবং নতুন বছরকে বরণ করে নিতে প্যান প্যাসেফিক সোনারগাঁও আয়োজন করছে বিভিন্ন অনুষ্ঠান। ক্রিসমাস ইভ এবং বড়দিনের দিন ও নতুন বছরে আয়োজন করা হয়েছে বিশেষ অনুষ্ঠানের।

সোনারগাঁওয়ের লবি এবং ক্যাফে বাজারে রেস্টুরেন্টে থাকছে ক্রিসমাস ট্রি, গুডিস হাউজ এবং ফেইরি লাইটসের সঙ্গে বিশেষ আয়োজন। উইন্টার ওয়ান্ডারল্যান্ডের এই আয়োজনে উপস্থিত থাকবেন ক্রিসমাস ফাদার। বাইশ হাজার স্কোয়ারফিট জায়গা জুরে থাকবে খেলাধুলা, জাদু, পুতুল নাচ, ডিজে পার্টি’র বিশেষ কিছু আয়োজন। থাকছে বাচ্চাদের জন্য পুল পার্টি। বড়দিনের দিন সকাল ১০টা থেকে ৪টা পর্যন্ত চলবে অনুষ্ঠান। ক্রিসমাস ইভে থাকবে বাফেট আয়োজন। খরচ পরবে প্রতি জন ১ হাজার টাকা করে।

তাছাড়া ক্রিসমাস ইভে থাকবে বিশেষ র‌্যাফেল ড্র। কিডস পার্টিতে থাকবে সকলের জন্য বিশেষ উপহার। লবিতে সকলের জন্য বড়দিনের বিশেষ উপহার সামগ্রী নিয়ে সাজানো হবে স্টল। অতিথিরা চাইলেই সেখান থেকে কেনাকাটা করতে পারবে। বিস্তারিত জানতে ৯১২৮০০৮ নাম্বারে ফোন করে যোগাযোগ করতে হবে।

২৫ ডিসেম্বর বড়দিন সামনে রেখে আয়োজন করছে গুলশান দুইয়ে অবস্থিত হোটেল ওয়েস্টিন। নিজেদের আয়োজনের প্রস্তুতি এরইমধ্যে সেরে নিয়েছে।

পাঁচ তারকা হোটেলটি সাজানো হয়েছে বড়দিনের আমেজে। ১৫ ডিসেম্বর থেকেই এই হোটেলের অতিথিদের জন্য থাকছে বড়দিনের বিশেষ খাবার। তালিকায় রয়েছে কেক, পুডিং, কুকি, বিভিন্ন ধরনে পাই-সহ নানান ধরনের খাবার। বিশেষ এ তালিকায় দুপুরের খাবারের জন্য খরচ পড়বে ৩ হাজার ৮শ’ টাকা এবং রাতের খাবারের জন্য খরচ পড়বে ৪ হাজার ৮শ’ টাকা।

এছাড়া নতুন বছর বরণ করতে থাকছে বিশেষ ডিনারের আয়োজন। প্রতি জনের খরচ পড়বে পাঁচ হাজার টাকা। তবে বড়দিন এবং নতুন বছরের আয়োজন উপভোগ করতে আগেই বুকিং দিতে হবে। বুকিংয়ের জন্য ফোন করতে হবে ৯৮৯১৯৮৮ নাম্বারে। অথবা ইমেইল পাঠাতে হবে reservations.dhaka@westin.com।

হোটেলগুলো ছাড়াও রাজধানীর বনানী’র এফ ব্লকের রোড তিনের ‘প্ল্যাটার’ রেস্তোরাঁ ‘মিউজিক অ্যান্ড টার্কি’ ফেস্টের আয়োজন করেছে। ১ হাজার ৫শ’ (প্লাস প্লাস) টাকায় বুফে ব্যবস্থায় খাবারের তালিকায় আছে মাশরুম সুপ, লবস্টার বিসকুই সুপি, রাশিয়ান সালাদ, চিজ ক্রকুইট পটেটো, কালামারি ফ্রিত্তি, অ্যাসোরটেড পিৎজা, টার্কি উইথ চিকেন সসেজ, ক্র্যানবেরি সস, চিকেন চিলি, গ্রিল প্রন, প্রাইম রিবস, ক্যানেলিয়োনি পিৎজা, মিক্সড সওতে ভেজিটেবলসহ আরও অনেক কিছু।

বড়দিনে গ্লোরিয়া জিন্স’স কফি’র রয়েছে ফ্রি কফির আয়োজন। যে কোন একটি প্রধান খাবারের সঙ্গে রয়েছে কফি লাতে বা কোকোয়া লোকো। এছাড়া একটি মোকা কফি বা হট চকোলেটের সঙ্গে আরেকটি ফ্রি।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026